শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

গ্যাস না পেয়ে চট্টগ্রামের কদমতলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৫ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৬৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গ্যাস না পেয়ে চট্টগ্রামের কদমতলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

চট্টগ্রামের কদমতলী এলাকায় গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা।

শনিবার (১৫ আগস্ট) দুপুর দুইটা থেকে ফোর স্টার সিন্ডিকেট ফিলিং স্টেশনের সামনে সড়কে গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করেন তারা। পরে বিকেল চারটার দিকে পুলিশ চালকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও তারা সিএনজি অটোরিকশায় গ্যাস পাচ্ছেন না। অথচ সরকারি গাড়ি ও বিশেষ ব্যক্তিদের গাড়িতে গ্যাস সরবরাহ করা হচ্ছে। এতে ক্ষোভে সড়কে নেমেছেন তারা।

চালকেরা জানান, গ্যাসের জন্য ফিলিং স্টেশনের সামনে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে। একেকটি গাড়িকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এরপরও গ্যাস পাওয়া যাচ্ছে না। এতে তাদের আয় বন্ধ হয়ে গেছে।

শহিদুল ইসলাম নামে এক চালক বলেন, ‘সকাল থেকে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছি। গ্যাস পাব কি না, তার কোনো নিশ্চয়তা নেই। আমরা গাড়ি চালিয়ে সংসার চালাই। সারাদিন যদি গ্যাসের জন্য বসে থাকতে হয়, তাহলে পরিবারের খরচ কীভাবে চালাব?’

জাহাঙ্গীর আলম নামে আরেক চালক বলেন, ‘ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও আমাদের গ্যাস দেওয়া হচ্ছে না। অথচ সরকারি গাড়ি ও বিশেষ মানুষের গাড়ি এলে দ্রুত গ্যাস দেওয়া হচ্ছে বলে আমরা দেখছি। আমাদের জন্য যদি গ্যাস না থাকে, তাহলে তাদের গাড়িতে কীভাবে গ্যাস দেওয়া হয়— এটা কর্তৃপক্ষকে পরিষ্কার করতে হবে।’

এর আগে শুক্রবারও নগরের ষোলশহর এলাকায় গ্যাসের দাবিতে সড়ক অবরোধ করেছিলেন কয়েক’শ সিএনজিচালিত অটোরিকশার চালক। সেদিন মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চালকদের অভিযোগ ছিল, ২৪ ঘণ্টার বেশি সময় ধরে ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা গ্যাস পাচ্ছেন না।

বিক্ষোভের খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ চালকদের সড়ক থেকে সরিয়ে দিলে বিকেল চারটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘গ্যাসের দাবিতে চালকেরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়েছে। পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office