শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

একজন মানবিক পুলিশ অফিসার বিনয় ভুষণ রায়

কুলাউড়া প্রতিনিধি:   |   মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ৪৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভুষন রায় কুলাউড়ায় যোগদান করার পর থেকে মানবিক সেবা প্রদান করে সর্ব মহলে প্রশংসিত হয়েছেন। সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। সবসময় ন্যায়ের পক্ষে তার শক্ত অবস্থান।

অফিসার ইনচার্জ (ওসি) সাহেবের এমন আচরণে উপজেলাবাসী সহ সর্বসাধারনের মাঝে আনন্দ বিরাজ করছে।
সরেজমিনে গিয়ে সাধারণ মানুষের সাথে কথা বলে জানাযায় , কুলাউড়া থানায় যোগদানের পর থেকে আইন- শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে ছুটে বেড়ান উপজেলার প্রত্যন্ত অঞ্চলে।

এছাড়াও বিভিন্ন হাট-বাজারে গিয়ে সাধারণ মানুষকে নিয়ে মাদক, করোনা সংক্রমন প্রতিরোধ ও সচেতনতামূলক বিট পুলিশিং এর ব্যবস্থা করে থাকেন।

সেবা নিতে আসা একাধিক ব্যক্তি জানান,ওসি স্যারের ব্যবহার, আচরণই বলে দেয় তিনি সত্যিকারের একজন মানবিক পুলিশ।
তার সাথে দেখা করতে কোন দালাল তো দূরে থাক কারো অনুমতি ও লাগেনা।

একাধিক জনসাধারণ জানান, ওসি সাহেব কুলাউড়া থানায় যোগদানের পরই খুব সাহসিকতা ও দক্ষতার সাথে এলাকার চোর, ডাকাত ও মাদক ব্যবসায়ীদের আটক সহ সাধারণ মানুষ কে সেবা দিয়ে যাচ্ছেন।

যিনি নিজেকে কখনও ওসি হিসাবে নয়, জনগণের একজন সেবক হিসাবে মনে করেন।

আইজিপি পদকপ্রাপ্ত মানবিক এই কর্মকর্তা শিক্ষাজীবন শেষ করে ২০০৫ সালে এসআই পদে পুলিশে যোগদান করে বিভিন্ন সময়ে গোলাপগঞ্জ, ছাতক, কানাইঘাট, বড়লেখা ও জৈন্তাপুর থানায় দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি ইতোপূর্বে কুলাউড়া থানায় ২০১৩-১৪ সালে সেকেন্ড অফিসার ও ২০১৬-২০১৭ সালে ওসি (তদন্ত) পদে দায়িত্ব পালনের পর পদোন্নতি নিয়ে মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার ওসি পদে যোগদান করেন।

সেখানে ২ বছর সুনামের সাথে দায়িত্ব পালন শেষে ২০২০ সালের ৮ নভেম্বর কুলাউড়া থানার ওসি পদে যোগদান করেন তিনি।

একজন মানবিক দায়িত্বশীল পুলিশ অফিসারের যে সকল গুন থাকা প্রয়োজন সেগুলো ওসি বিনয় ভুষন রায়ের মধ্যে সেই গুন গুলো বিদ্যমান আছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office