শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আগস্টের ১৯ দিনে এলো ২৫ হাজার কোটি টাকার প্রবাসী আয়

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৮৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আগস্টের ১৯ দিনে এলো ২৫ হাজার কোটি টাকার প্রবাসী আয়

চলতি আগস্ট মাসের প্রথম ১৯ দিনে দেশে ২০৩ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা ধরে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৫ হাজার (২৪৯৮১) কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার (২০ আগস্ট) এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের আগস্টের ১৯ দিনে রেমিট্যান্স প্রবাহে গত বছরের একই সময়ের তুলনায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। ২০২৫ সালের ১ থেকে ১৯ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ১৫৭ কোটি ৩০ লাখ ডলার। আর চলতি বছরে একই সময় এসেছে ২০৩ কোটি ১০ লাখ ডলার।

সেই হিসাবে এক বছরের ব্যবধানে এবার রেমিট্যান্স বেড়েছে ২৯.১ শতাংশ বা ৪৫ কোটি ৮০ লাখ ডলার।

এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশে মোট ৪৮৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময় ছিল ৪০৫ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে অর্থবছরের শুরু থেকে ১৯ আগস্ট পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০.৭ শতাংশ।

ব্যাংকারদের মতে, বৈধ পথে অর্থ পাঠানোর ক্ষেত্রে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরও সহজ হওয়ায় দেশে প্রবাসী আয় বাড়ছে।

এ ধারা অব্যাহত থাকলে সামনের দিনগুলোতে রেমিট্যান্স প্রবাহ আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office