শিরোনাম
ঢাকার ৩ বস্তির আধুনিকায়নে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে চীন মালয়েশিয়ায় শ্রমবাজার : বাংলাদেশসহ ৪ দেশের জনশক্তি রপ্তা‌নিকারক‌ সংগঠনের উদ্বেগ খেলাপি ঋণ আদায়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের ১০ হাজার মামলা আমিনবাজারের ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করবে চীন পারফেক্ট রেসিপি কনটেস্ট-২০২৬ (সিজন-৩) অনুষ্ঠিত খরা মোকাবিলায় ন্যায্য পানি বণ্টনের আহ্বান পরিবেশমন্ত্রীর রাষ্ট্র সংস্কারে গণমাধ্যমকে শক্তিশালী প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া জরুরি: জহির উদ্দিন ইঞ্জিন বিকল হয়ে তিন দিন সাগরে, ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া সরকারের নীতি নয়: তথ্যমন্ত্রী সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে জিবিবি পাওয়ার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৪ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   ৩৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌরবিদ্যুৎ কেন্দ্র করবে জিবিবি পাওয়ার

কুমিল্লা সেনানিবাসে ৫ মেগাওয়াটের বেশি ক্ষমতার সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান সোলারন পাওয়ার লিমিটেড। এ জন্য বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা ক্যান্টনমেন্টের স্টেশন হেডকোয়ার্টারের সঙ্গে ২৫ বছরের পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট (পিপিএ) করেছে প্রতিষ্ঠানটি।

 

আজ (সোমবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে বিদ্যুৎ খাতের বেসরকারি কোম্পানিটি।

কোম্পানির দেওয়া তথ্য অনুযায়ী, চুক্তির আওতায় কুমিল্লা ক্যান্টনমেন্টে ৫ দশমিক ০০৫ মেগাওয়াট পিক ক্ষমতার একটি গ্রাউন্ড-মাউন্টেড সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে। ওপেক্স/বুট (বিল্ড, ওন, অপারেট অ্যান্ড ট্রান্সফার) ভিত্তিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ (সিওডি) থেকে ২৫ বছর পর্যন্ত কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে। প্রকল্পটির বাণিজ্যিক উৎপাদন ২০২৭ সালের প্রথমার্ধে শুরু হতে পারে বলে জানিয়েছে জিবিবি পাওয়ার।

এদিকে ২৩ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় প্রকল্পটির জন্য বিনিয়োগ অনুমোদন করেছে জিবিবি পাওয়ার। কোম্পানির তথ্যমতে, প্রকল্পে মোট বিনিয়োগের পরিমাণ ৬ কোটি টাকার বেশি হবে না।

সোলারন পাওয়ার লিমিটেড জিবিবি পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান। এতে জিবিবি পাওয়ারের মালিকানা ৭০ শতাংশ। বাকি ৩০ শতাংশের মালিক সৌরবিদ্যুৎ খাতে অভিজ্ঞ কৌশলগত অংশীদারেরা।

কুমিল্লা সেনানিবাসে কেন্দ্রটি চালু হলে দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ সরবরাহের সুযোগ তৈরি হবে। একই সঙ্গে জিবিবি পাওয়ারের নবায়নযোগ্য জ্বালানি ব্যবসা সম্প্রসারণেও প্রকল্পটি ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office