শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

খুলনা বিভাগে পাঁচ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ১৩৫ কোটি টাকা ব্যয়ের অনুমোদ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

খুলনা বিভাগে পাঁচ বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণে ১৩৫ কোটি টাকা ব্যয়ের অনুমোদ

খুলনা বিভাগে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও সক্ষমতা বাড়াতে পাঁচটি নতুন বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের পূর্ত কাজের জন্য ১৩৪ কোটি ৬৫ লাখ ৮৮ হাজার ২৩৩ টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বিদ্যুৎ বিভাগের প্রস্তাব অনুযায়ী, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বাস্তবায়নাধীন ‘বাপবিবোর বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (খুলনা বিভাগ) (১ম সংশোধিত)’ প্রকল্পের প্যাকেজ নম্বর ডব্লিউ-১০-এর আওতায় এসব কাজ করা হবে। প্রকল্পে সরকারি অর্থ, এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ব্যয় নির্বাহ করা হবে।

প্রস্তাব অনুযায়ী, পাঁচটি বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণের পূর্ত কাজের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হয়। এতে চারটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। সবগুলো দরপ্রস্তাবই কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়।

দরপত্রের সব প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান টিএস ট্রান্সফরমার্স লিমিটেড ও ফুজিয়ান ইয়ংফু পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানির সমন্বয়ে গঠিত যৌথ উদ্যোগের কাছ থেকে কাজটি কেনার প্রস্তাব করা হয়। তাদের দেওয়া ১৩৪ কোটি ৬৫ লাখ ৮৮ হাজার ২৩৩ টাকা মূল্যের দরপ্রস্তাবই অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

প্যাকেজটির আওতায় পাঁচটি ৩৩/১১ কেভি ক্ষমতার বিদ্যুৎ উপকেন্দ্র নির্মাণ করা হবে। প্রতিটি উপকেন্দ্রের ক্ষমতা হবে ১×১০/১৪ এমভিএ। ভূমি উন্নয়নসহ নকশা প্রণয়ন, সরবরাহ, স্থাপন, পরীক্ষা ও চালুকরণের মাধ্যমে পুরো কাজ সম্পন্ন করা হবে।

প্রকল্পটি ২০২১ সালের ৪ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদিত হয়। প্রকল্পের বাস্তবায়নকাল ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office