নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | ১৮ বার পঠিত | পড়ুন মিনিটে
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ১২তম বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ব্যাংকের সংঘবিধির ১০৮(১) ধারা সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা।Banking
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিমের সভাপতিত্বে সভায় ভাইস-চেয়ারম্যান আবদুস সালামসহ পরিচালনা পর্ষদের সদস্যরা ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হন। তাঁদের মধ্যে ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, মো. মঈনুদ্দিন, মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, সাবেক ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু এবং স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ।
সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম ও মো. জাকির আনাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ ও মো. হাবিবুর রহমান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম চৌধুরী এফসিএস অংশ নেন। এছাড়া ব্যাংকের শেয়ারহোল্ডাররাও অনলাইনে যুক্ত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেন।News
সভায় চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা ও পরামর্শের আলোকে সংঘবিধির সংশ্লিষ্ট ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। যথাযথ আইনি পরামর্শের ভিত্তিতে সম্পন্ন করা এ সংশোধন ব্যাংকের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও উল্লেখ করেন তিনি।
ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। একই সঙ্গে ব্যাংকিং খাতে এনসিসি ব্যাংকের অগ্রযাত্রা এবং সামগ্রিক কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরেন।