শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

সড়কে নামলেই রিকশা উল্টিয়ে দেয় পুলিশ

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

চলমান সর্বাত্মক লকডাউনে জনসাধারণের অবাধ চলাচলে কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। বিনা প্রয়োজনে কেউ ঘর থেকে বের হলে তাদেরকে ফিরিয়ে দিচ্ছে পুলিশ।

তবে পুলিশের এই কঠোর বিধিনিষেধে বেকায়দায় পড়েছে রিকশাচালকরা। জীবিকার প্রয়োজনে রাস্তায় বের হয়ে কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছেন না রিকশাচালকরা। আবার যাত্রী নিয়ে যাওয়ার সময় চেকপোস্টে রিকশা উল্টে দিচ্ছে পুলিশ। লকডাউন ঘোষণার পর গত এক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন মোড়ে এমন দৃশ্য দেখা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ট্রাফিক কর্মকর্তা  বলেন, ‘নিয়ম অমান্য করলে রিকশা আটকে রাখা হয়। তবে ঘণ্টা খানেক পর আবার ছেড়ে দেওয়া হয়।

 

খোকন মিয়া গত ১৫ বছর ধরে রাজধানীতে রিকশা চালান। করোনার জন্য গত বছর থেকে আগের মতো আয় হচ্ছে না। তিনি বলেন, ‘১৫ বছরে অভিজ্ঞতায় এমন কষ্টে আর কখনো পড়েনি। গাড়ি নিয়ে বের না হলে সংসার চলবে না। গ্রামে সংসার আছে, ছেলে-মেয়ে আছে, তাদের জন্য টাকা পাঠাতে হয়। সড়কে বের হতে পারি না। তাই এখন গলিতে রিকশা চালায়। যাত্রী কম, তাই রুজি একেবারে কমে গেছে।’

 

একই কথা বললেন রিকশাচালক আলিম মোরুল। তিনি বলেন, ‘সড়কে বের হলেই গাড়ি উল্টিয়ে দেয়। এ নিয়ে চারদিন হলো আমার গাড়ি উল্টিয়ে রাখছে পুলিশ। এক ঘণ্টা থেকে দেড় ঘণ্টা আটকে রেখে আবার ছেড়েও দিয়েছে। আগে দিনে ৫০০ থেকে ৬০০ টাকা আয় করতে পারতাম। এখন ২০০-৩০০ টাকার বেশি আয় হয় না।’

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office