নিজস্ব প্রতিবেদক | শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | ২ বার পঠিত | পড়ুন মিনিটে
জাতীয় বিপøব ও সংহতি দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরে সব ধরনের আমদানি-রফতানি বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি জানান, ৭ নভেম্বর জাতীয় বিপøব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সাধারণ ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের সব কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীদের আগেই জানিয়ে দেওয়া হয়েছে। রোববার সকাল থেকে সব কার্যক্রম পুনরায় শুরু হবে।
ভারতের পেট্রাপোল বন্দর ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী বলেন, শারদীয় দূর্গাপূজার ছুটি শেষে শনিবার জাতীয় বিপøব ও সংহতি দিবসের বাংলাদেশের সরকারি ছুটিতে ও সোমবার দীপাবলীতে (কালিপূজা) ভারত সরকারের সরকারি ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকবে।
বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন বলেন, জাতীয় বিপøব ও সংহতি দিবসের সরকারি ছুটিতে শনিবার (৭ নভেম্বর) ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানিসহ বন্দর ও কাস্টমসের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে। রোববার সকাল থেকে সব কার্যক্রম পুনরায় শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, সরকারি ছুটির কারণে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।