শিরোনাম
কুলাউড়ায় অবৈধভাবে সিলিকা বালু উত্তোলন ও বিক্রির অপরাধে জরিমানা, ২০ জনের বিরুদ্ধে মামলা প্রথম প্রান্তিকে ওয়ালটনের বিক্রয় বেড়েছে, ২২৪.৭৪ কোটি টাকা মুনাফা অর্জিত ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত ঢাকা মেডিকেলে দালাল চক্রের ১১ সদস্য আটক, ৭ জনের কারাদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী রমজানের বাজার সামলাতে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   ১১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাটপণ্যের রপ্তানি বাড়াতে এসএমই উদ্যোক্তাদের সঙ্গে কাজ করবে ট্রাইসেগ

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতির অংশ হিসেবে রপ্তানি বহুমুখীকরণ জরুরি। বিশেষ করে নারী ও পিছিয়ে পড়া উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের সক্ষমতা বাড়াতে হবে। এ লক্ষ্যেই বাংলাদেশে শুরু হয়েছে ‘ট্রেড ফর রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল ইকোনমিক গ্রোথ’ (ট্রাইসেগ) প্রকল্প।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) অডিটোরিয়ামে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ।

স্বাগত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক হলেও অর্থনীতিকে আরও শক্তিশালী ও সহনশীল করতে ক্ষুদ্র উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারের সঙ্গে যুক্ত করা প্রয়োজন। বিশেষ করে নারী উদ্যোক্তা ও পিছিয়ে থাকা জনগোষ্ঠীর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণ বাড়াতে হবে।

তিনি বলেন, প্রকল্পটির প্রাথমিক লক্ষ্য পাট ও পাটজাত বহুমুখী পণ্যের (জুট ডাইভারসিফায়েড প্রোডাক্টস) রপ্তানি সক্ষমতা বাড়ানো। বাংলাদেশ বিশ্বমানের পাট উৎপাদন করলেও আন্তর্জাতিক বাজারে এ পণ্যের বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে মানসম্মত উৎপাদন, আধুনিক নকশা এবং বাজার সম্পর্কে সঠিক তথ্য প্রয়োজন।

তাসকিন আহমেদ আরও বলেন, প্রশিক্ষণ, বিশেষায়িত ব্যবসায়িক পরামর্শ ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরির মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের রপ্তানির জন্য প্রস্তুত করবে ট্রাইসেগ। এর ফলে কানাডাসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের উদ্যোক্তাদের প্রবেশের সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, টেকসই বাণিজ্য সম্প্রসারণে নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্থানীয় বাস্তবায়ন সহযোগী হিসেবে ডিসিসিআই, টিএফও কানাডা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করে প্রকল্পটির সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে প্রকল্পটির অর্থায়নে সহযোগিতার জন্য কানাডা সরকার ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার প্রতি কৃতজ্ঞতা জানান ডিসিসিআই সভাপতি। পাশাপাশি বাস্তবায়ন সহযোগী টিএফও কানাডা, রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি), বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সহযোগিতার প্রশংসা করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ হাসান আরিফ, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মো. নাজমুল হুদা শামীম, বাংলাদেশে কানাডার হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (ডেভেলপমেন্ট) দিনা মুজিচ এবং টিএফও কানাডার ট্রাইসেগ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. আশরাফ হোসেনসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office