শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মানিকগঞ্জের সিংগাইর ছেলের রডের আঘাতে পিতার মৃত্যু

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সেলিম হোসেন খোকনকে তার দ্বিতীয় পুত্র কাউছার লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এলে সে পালিয়ে যায়।

নিহতের বোন মমতাজ বেগম বলেন, আমার ভাই ইতিপূর্বে গাড়ির ড্রাইভারের কাজ করতেন। গত ৭ মাস ধরে প্যারালাইসেস হয়ে বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। অনেকটা সুস্থ হয়েও উঠে ছিলেন তিনি। ঘটনার সময় তার ছেলে কাউছার এবং স্ত্রী আসমা ঘরের ভিতর তার শয়ন কক্ষে পিটিয়ে হত্যা করে। ৬ বছরের ভাতিজি খাদিজার কাছ থেকে খবর পেয়ে আমি লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে কাউছার আমাকেও হত্যার ভয় দেখিয়ে পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, অভিযুক্ত কাউছার পেশায় মিস্ত্রি হলেও মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে তাদের অভাব-অনটনের সংসারে প্রতিনিয়ত ঝগড়া-ঝাটি লেগেই থাকতো।পুলিশ সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।

এ ব্যাপারে শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. লুৎফর রহমান বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office