শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কাভার্ডভ্যানের ধাক্কায় পিকআপ উল্টে নিহত ৩

অনলাইন ডেস্ক   |   শনিবার, ০১ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দঁড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সবজিভর্তি পিকআপ ভ্যান উল্টে তিন সবজি বিক্রেতা নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার ভোরে ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সবজি ভর্তি পিকআপ ভ্যান উল্টে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান।

নিহতরা হলেন- উপজেলার দঁড়িকান্দি এলাকার খালেকের ছেলে কবির হোসেন, নাজিরপুর এলাকার ইয়ানুসের ছেলে আমির হোসেন ও ঠোটালিয়া এলাকার আল আমুন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, উপজেলার সনমান্দি ইউনিয়ন থেকে এ পাঁচজন সবজি সংগ্রহ করে বিভিন্ন মার্কেটে বিক্রি করেন। আজও একইভাবে সবজি নিয়ে তারা বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন। যাওয়ার সময় দঁড়িকান্দি বাসস্ট্যান্ডে তাদের বহনকারী পিকআপ ভ্যানের উপর তারা বসেন এবং গাড়িটি ইউটার্ন নেওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান এটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপটি উল্টে যায়। এসময় পাঁচজনই গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান এবং বাকি দু্ইজন হাসপাতালে চিকিৎসাধীন। চালক কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে গেলেও তাকে খুঁজে বের করতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office