শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বাজারে আসলো গোলাপ ফ্লেভারের চা ‘রোজ টি’ শ্রীমঙ্গলে নিলামে সর্বোচ্চ দামে বিক্রি

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি।   |   বৃহস্পতিবার, ০৬ মে ২০২১   |   প্রিন্ট   |   ৩১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: গোলাপ ফ্লেভারের চা।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে এক কেজী রোজ টি বিক্রি হয়েছে তিন হাজার টাকায় এই চায়ে রয়েছে গোলাপের সুগন্ধ
শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে চলমান অর্থ বছরের প্রথম চা নিলাম সম্পন্ন হয়েছে।
বুধবার শ্রীমঙ্গল খান টাওয়ারে অনুষ্ঠিত এ নিলামের প্রথমদিনে প্রায় ৬০ হাজার কেজি চা বিক্রি হয়েছে বলে জানান, টি ট্রেডার্স অ্যান্ড প্ল্যান্টারস অ্যাসোসিয়েশন বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক জহর তরফদার।
এবছর শ্রীমঙ্গলের এ নিলামে প্রথমবারের মতো বিক্রি হয় রোজ টি। গোলাপ ফুলের ফ্লেভার নিয়ে এই গোলাপী চা তৈরি করেছে হবিগঞ্জের বৃন্দাবন চা বাগান। উৎকৃষ্টমানের ব্ল্যাক টি বিটি টু এর সাথে গোলাপের পাপড়ি মিশিয়ে এই রোজটি তৈরি করা হয় বলে জানান, বৃন্দাবন চা বাগানের ব্যবস্থাপক নাসির উদ্দিন খান।

rose tea
নাসির উদ্দিন খান আরো জানান, চা শিল্পে ভিন্নমাত্রা যোগ করতে তারা একটু অতিরিক্ত পরিশ্রম করে নতুন ধরনের এ চা তৈরী করে আসছেন। এর আগে তারা হোয়াইট টি ও ইয়েলো টি তৈরী করেন যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামী চা হিসেবে স্বীকৃত। তিনি জানান, তাদের হোয়াইট টি ৭ হাজার টাকার উপরে বিক্রি হয়, ইয়োলো টি ৫ হাজার টাকার উপরে এবং গোলাপী টি ৩ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।
বুধবারের অকসনে তাদের এ চা প্রতিকেজি ৩০০০ টাকা দরে এটি ক্রয় করে শ্রীমঙ্গলের এশিয়ান টি।
এশিয়ান টি এর পরিচালক রিয়াম আহমদ জানান, নতুন আবিস্কৃত এ গোলাফ টি তারা অকশন ডেকে নিতে পেরে খুশি। তিনি আশা করছেন নতুন এ চা টির ভালো ক্রেতা পাবেন এবং দামের সাথে সুনামও তারা কুড়াতে পারবেন।

চা ক্রেতাদের চাহিদা ও বাজার সম্প্রসারণ গুলো ক্রেতাদের সামনে উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন তারা। এ অবস্থায় শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রে বায়ার বাড়ানোর জন্য গ্রাউনডওয়ার্ক বাড়ানোর পরামর্শ সিনিয়র চা ব্যবস্থাপকদের।
দেশের ২য় চা নিলাম কেন্দ্র শ্রীমঙ্গলের অকসনে দেশের সকল বায়ার ও ব্রোকার হাউজ অংশনিলে এখানে আরো নৃত্য নতুন উন্নতমানের চা তুলার আশা প্রকাশ করেন সিলেটের চা উৎপাদকরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office