শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ভুলে আসা সরকারের মানবিক সহায়তার টাকা ফিরিয়ে দিলেন ছাত্রলীগ নেতা

নিজেস্ব প্রতিনিধি।   |   শনিবার, ০৮ মে ২০২১   |   প্রিন্ট   |   ২৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

মোবাইল নম্বরের একটি ডিজিটের ভুলে করোনা মহামারিতে হতদরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রীর নগদ আর্থিক সহায়তার টাকা ঢুকে যায় এক ছাত্রলীগ নেতার অ্যাকাউন্টে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সহযোগিতায় অবশেষে টাকা জমা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাউন্ট নাম্বারে।

ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও দোয়ারাবাজার সরকারি ডিগ্রি কলেজের আহ্বায়ক দেলোয়ার হোসেনের সঙ্গে। তিনি জানান, গত ৩ মে ভুলক্রমে সরকারের আর্থিক সুবিধার আড়াই হাজার টাকা তার নগদ অ্যাকাউন্টে ঢোকে। কিছুটা অবাক হয়ে যান, কেননা সরকারের সাহায্যপ্রার্থীর তালিকায় তার নামই ছিল না। এ ঘটনার পর থেকেই টাকার প্রকৃত পাওনাদার খুঁজতে শুরু করেন দেলোয়ার।

বিষয়টি নিষ্পত্তির জন্য দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করেন তিনি। প্রশাসনের দ্রুত পদেক্ষেপে এ টাকা দেলোয়ারের অ্যাকাউন্ট থেকে সরকারি কোষাগারে ফেরত আনা হয়।

কভিড-১৯ এর ভয়াল বাস্তবতায় প্রধানমন্ত্রীর উদ্যোগে ঈদের আগে দেশের হতদরিদ্র্য ৩৫ লাখ পরিবারকে জন প্রতি আড়াই হাজার টাকা করে ৮৮০ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

ওই নেতা জানান, টাকার পরিমাণ খুব বেশি না হলেও সরকারের মানবিক এই সহায়তার উদ্যোগ কে সফল করার মানসিক তাড়না অনুভব করেন তিনি। টাকাটা সরকারি কোষাগারে ফেরত দিতে পেরে আমি ভীষণ আনন্দিত।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office