শিরোনাম
দেশে বাজারে সোনার দাম কমলো বার্সেলোনা টেক্সটাইল এক্সপোতে বাংলাদেশের ১৮ প্রতিষ্ঠান রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষীর মাঝে ১২ কোটি টাকার প্রণোদনা প্রদান সম্মাননায় ভূষিত পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রতিষ্ঠাতা ও সিইও গোলাম শাহরিয়ার কবীর দুর্বল মূল্যায়ন ও সুশাসনের অভাবে বাড়ছে খেলাপি ঋণ নতুন প্রজন্মকে গড়ে তুলতে দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ চর্চা জরুরি: শিক্ষামন্ত্রী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু কাল থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত : রিজভী জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিকায়িত ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে গাজীপুরে পোষাক কারখানার শ্রমিকদের বিক্ষোভ

অনলইন ডেস্ক:   |   সোমবার, ১০ মে ২০২১   |   প্রিন্ট   |   ২১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঈদের ছুটি বাড়ানোর দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন। আজ সোমবার সকালে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার বিশ্বাসপাড়া এলাকার স্টার লিংক ডিজাইন লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে জানতে পারেন, তাঁদের ঈদের ছুটি মাত্র তিন দিন। এ নিয়ে তাঁদের মধ্যে ক্ষোভ দেখা যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক পাশে নিয়ে যায়। সেখানেও পুলিশের সামনেই শ্রমিকেরা ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

কারখানার শ্রমিক আসলাম তালুকদার বলেন, তিন দিনের ছুটি কোনো কাজেই আসবে না। তাঁদের কমপক্ষে ১২ দিনের ছুটি দিতে হবে। ছুটি বৃদ্ধি না করা হলে আন্দোলন চলবে।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কমর উদ্দিন বলেন, কারখানার শ্রমিকেরা প্রথমে ১০ দিনের ছুটি চেয়েছিলেন। সেটি নিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে ১০ দিনের ছুটি মঞ্জুর করা হয়েছে। এখন শ্রমিকেরা আরও বেশি ছুটির দাবি করছেন। পরিস্থিতি মোকাবিলায় কারখানা এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office