শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

পুঠিয়ায় ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ১১ মে ২০২১   |   প্রিন্ট   |   ২২৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাজশাহীর পুঠিয়ায় শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে কৃষকের। মঙ্গলবার ভোররাতে ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার শিলমাড়িয়া ও ভালুকগাছি দুই ইউনিয়নের ব্যাপক ক্ষতি হয়েছে।

এতে উঠতি ফসলে ব্যাপক ক্ষতি হয়েছে বলে এলাকাবাসীরা জানায়। শিলমাড়িয়া ইউনিয়নের কার্তিকপাড়া, বড়বাড়িয়া, কাশিয়াপুকুর, তেতুলিয়া নিশানপুর কাজুপাড়া বদপাড়া তেবাড়িয়াসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে।

ভালুকগাছি ইউনিয়নের ধোকড়াকুল এলাকার ফসলের ক্ষতি হয়েছে। এই এলাকায় সব চেয়ে বেশি ক্ষতি হয়েছে, ধান পাট আম লিচু পানের বরজ ও বিভিন্ন ধরনের সবজি। শিলাবৃষ্টিতে আধাপাকা ঘরবাড়ি টিন ঝাঁঝরা হয়ে গেছে। অনেক স্থানে টিনের চালা উড়ে গিয়েছে। বর্তমানে অনেকে মানুষ খোলা আকাশের নিচে মানবেতর ভাবে বসবাস করছে।

কার্তিকপাড়া গ্রামের মরিজান বিবি বলেন, এমনিতেই আমাদের নুন আনতে পান্তা থাকে না। আমরা গরীব মানুষ। ঈদের আর মাত্র দুইদিন বাকি রয়েছে। এর মধ্যে শিল পড়ে ঘরের টিন নষ্ট হয়ে গেছে। এ বছর আমাদের ঈদ করা হবে না।

শিলমাড়িয়া ইউপির চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, শিলাবৃষ্টিতে কয়েকটি গ্রামের ব্যাপক ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত সরকারি ভাবে কোনো ত্রাণসহযোগিতা পৌঁছায়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম বলেন, ঝড়বৃষ্টি হয়েছে আমি শুনেছি। ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারনের কাজ চলছে।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুন নাহার ভুইয়া বলেন, আমাদের উপ সহকারী কৃষি কর্মকর্তারা এলাকায় ক্ষয়ক্ষতি নির্ধারনের কাজ করছে। তারা রিপোর্ট দিলে ক্ষয়ক্ষতির পরিমান বলা যাবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office