শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

৪০ মিনিটে ইসরাইলি যুদ্ধবিমান কেড়ে নিল ১৩ ফিলিস্তিনির প্রাণ

আন্তর্জাতিক প্রতিবেদক:   |   শনিবার, ১৫ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের মুসলমানদের দুর্ভাগাই বলা চলে! নিজ দেশেও যুগ যুগ ধরে পরাধীন তারা। ঈদের দিনেও রক্ষা নেই দখলদার বাহিনীর হামলা থেকে। কখন বুলেট এসে বুক এফোড় ওফোড় করে দিয়ে যায় সেই শঙ্কা নিয়ে ঘুমোতে যান ফিলিস্তিনিরা। ভোরের সূর্যটা দেখার সুযোগ হবে কিনা সেই শঙ্কায় ঘুমটাও হয় না।

ঈদের দিন ও তর পরদিন দুঃস্বপ্ন নিয়ে এসেছিল গাজার ফিলিস্তিনিদের কাছে। ইসরাইলি বাহিনীর অভিযান কেড়ে নিল ১৩ টগবগে প্রাণ।

রয়টার্স জানিয়েছে, শুক্রবার ভোরে সাঁড়াশি অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী।

এই অভিযানে ১৬০ যুদ্ধবিমানের সঙ্গে ট্যাংক বহরও অংশ নিয়েছিল বলে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জনাথন কনরিসাস জানিয়েছেন।

৪০ মিনিটের এই অভিযানে ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন।

নিহতদের মধ্যে এক নারী ও তার তিন শিশু সন্তানও রয়েছেন। ইসরাইলি কামানের গোলায় তাদের বাড়িটি গুঁড়িয়ে গিয়েছিল। ধ্বংসস্তূপ সরিয়ে বের করা হয় লাশ চারটি।

এছাড়া গাজার বিপরীত পাশে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সাত ফিলিস্তিনি নিহত হয়েছে বলে স্থানীয় চিকিৎসাকর্মীদের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

শনিবারও হামলা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ১৩৯ জনের মৃত্যুর খবর জানিয়েছে আলজাজিরা। এদের মধ্যে ৪০ জন শিশুও রয়েছে। শুধু পশ্চিম তীরেই ১৩ জনকে প্রাণ কেড়ে নিয়েছে ইসরাইলি বাহিনী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office