শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

৬ দিনের মতো আজও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল

আন্তর্জাতিক প্রতিবেদক:   |   রবিবার, ১৬ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর বিমান হামলা অব্যাহত রয়েছে। গত ৬ দিনের মতো আজও হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।

গাজার নিরীহ মানুষের ওপর হামলায় ইসরাইল বিষাক্ত গ্যাস ব্যবহার করেছে বলে নিশ্চিত করেছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

আরবি ভাষার স্কাই নিউজ চ্যানেল শনিবার গাজার হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরাইলি হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহার করা হচ্ছে, এরইমধ্যে বিষাক্ত গ্যাসের কারণে অনেক ফিলিস্তিনির মৃত্যু হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদারা বলেছেন, ইসরাইলি হামলায় শহীদ কয়েকজনের মৃতদেহ পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গাজায় হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহারের কারণে শহীদের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি আরও জানিয়েছেন, ইহুদিবাদী ইসরাইল গাজায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না।

রোববার ইসরাইলি বাহিনীর হামলায় ফিলিস্তিনে কমপক্ষে দু’টি আবাসিক ভবন ধসে পড়েছে। এ হামলায় ২৬ জন নিরপরাধ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৫০ জন।

বিমান হামলা ছাড়াও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের গাজাপ্রধান ইয়াহইয়া আল সিনওয়ারের বাড়িতে হামলা চালিয়েছে ইসরাইলি সেনারা।

এ নিয়ে গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরাইলি বিমান ও স্থল হামলায় কমপক্ষে ১৭০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪১ জনই শিশু। আহত হয়েছেন এক হাজারের বেশি মানুষ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office