শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

পিরোজপুরে শিক্ষক হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৩ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আসামি

পিরোজপুরের নাজিরপুরে স্কুল শিক্ষক সমীরন মজুমদার (৩০) হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির রায় দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় জেলা দায়রা জজ মোহা. মহিদুজ্জামান-এর আদালত এ রায় প্রদান করেন।

এতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বানিয়ারী গ্রামের চিত্তরঞ্জন রায়ের ছেলে দিপংকর রায় (৩০), একই গ্রামের মৃত দ্বিন মোহাম্মাদ শেখের ছেলে নুর ইসলাম ওরফে নুরু শেখ (৩০) ও বজলুর রহমান শেখের ছেলে খোকন শেখকে (২৪) মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত।

একইসঙ্গে প্রত্যেককে আরও এক লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করা হয়। এছাড়া নিহত সমীরন মজুমদারের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করার অভিযোগে ওই ৩ জনের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড ও ৫ হাজার টাকা করে জরিমানার আদেশ প্রদান করা হয়।

এ সময় মামলার প্রধান আসামি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত দিপংকর রায় ছাড়া সবাই উপস্থিত ছিলেন। এ মামলার অন্য ৫ আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালের ২৩ মার্চ রাত ২টার দিকে উপজেলার ৯নং পশ্চিম বানিয়ারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমীরন মজুমদারকে নিজ বাড়ির ঘরের সিঁদ কেটে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় নিহত সমীরনের স্ত্রী তার স্বামীকে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িতদের বাধা দিলে হত্যাকারীরা তাকেও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে।

নিহত সমীরন মজুমদারের মা নিহার কনা মজুমদার এ রায় ঘোষণার পর কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, আমি রায়ে সন্তুষ্ট। তবে এ হত্যার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে সৃষ্টিকর্তা তাদের বিচার করবেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওবায়দুল কবির বাদল জানান, তারা ন্যায়বিচার পেতে উচ্চ আদালতে আপিল করবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office