শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিষপান করে জীবন দিলেন প্রেমিক-প্রেমিকা

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৩ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৩৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বিষপান করে জীবন দিলেন প্রেমিক-প্রেমিকা প্রতীকী ছবি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় একইদিনে জীবন দিলেন প্রেমিক ও প্রেমিকা। বিষপান করে এ প্রেমযুগল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকরা।

স্থানীয়দের ধারণা, প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় এভাবে আত্মহত্যার পথ বেছে নিয়েছে এ প্রেমযুগল।

মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের টুঙ্গিবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, টুঙ্গিবাড়িয়া গ্রামের জহির প্যাদার ছেলে রাজিব (১৭) ও রিপন হাওলাদারের মেয়ে রাবেয়া (১৫)।

জানা গেছে, রাজিব ও রাবেয়া প্রতিবেশি ছিলেন। দুইজনের মধ্যে অনেকদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হয়। কিন্তু পরিবারের লোকজন তাদের এই সম্পর্ক মেনে নেয়নি। তাই অভিমান করে মঙ্গলবার রাত সাড়ে ৭ টায় একসঙ্গে বিষপান করে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। পরে তাৎক্ষণিক তাদের কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) মোস্তফা কামাল বলেন, প্রেম সংঘটিত বিষয়ে বিষপানে দুইজনেই মারা গেছেন। এ ঘটনায় কলাপাড়া থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office