শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

ঘুষ দিতে গিয়ে দুই আওয়ামী লীগ নেতা শ্রীঘরে

ডেস্ক রিপোর্ট   |   বুধবার, ১৩ জানুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ৩৮১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ঘুষ দিতে গিয়ে দুই আওয়ামী লীগ নেতা শ্রীঘরে

পটুয়াখালীর দশমিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাইয়ূমকে ঘুষ দিতে গিয়ে আওয়ামী লীগের দুই নেতা এখন শ্রীঘরে। বুধবার দুপুরে ঘর রক্ষায় ঘুষের টাকার প্যাকেট নিয়ে উপজেলা ভূমি অফিসে গেলে তাদের কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দশমিনা উপজেলার চরহাদীর আব্দুল খালেকের ছেলে জামাল হোসেন সরকারি খাসজমি দখল করে দুটি ঘর নির্মাণ করেন। ওই ঘর সরকারি খাসজমি থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি)।

বুধবার দুপুরে ঘর রক্ষায় ঘুষের টাকার প্যাকেট নিয়ে উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে তদবিরে আসেন চরহাদী ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মিস্ত্রির ছেলে আলাউদ্দিন মিস্ত্রি (৪৮) এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা কালু হাওলাদারের ছেলে মো. সোহেল হাওলাদার (৩৫)। এ সময় তারা সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাইয়ূমকে ঘুষ গ্রহণের জন্য বিভিন্নভাবে চাপপ্রয়োগ করেন।

এ ঘটনায় আবদুল কাইয়ূম দশমিনা থানায় খবর দিলে পুলিশ আলাউদ্দিন ও সোহেলকে আটক করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতে আলাউদ্দিন ও সোহেল ঘুষ প্রদান ও চাপপ্রয়োগের অভিযোগ স্বীকার করে নেন। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাইয়ূম আটক দুজনকে একদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office