বৃহস্পতিবার ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ৮ দফা প্রস্তাব ডিবিএর ইসলামী ব্যাংক নিয়ে অস্থিরতা পুরো ব্যাংক খাতে প্রভাব ফেলতে পারে : মাসরুর আরেফিন বিদেশি বিনিয়োগ আনলে ১.৫ শতাংশ প্রণোদনার ঘোষণা প্রধানমন্ত্রীর বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি : বাণিজ্যমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্পটে বড় পর্দায় দেখানো হবে বিশ্বকাপ ফুটবল: ক্রীড়া প্রতিমন্ত্রী ভ্যাট ট্যাক্সসহ ৬৩ কোটি টাকায় বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব কিনেছে বিটিভি : তথ্য প্রতিমন্ত্রী অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ রাশিয়ায় এক লাখ বাংলাদেশি কর্মী পাঠানোর প্রস্তাব সাউথইস্ট ব্যাংকের মতিঝিল শাখা (ইসলামিক ব্যাংকিং) নতুন ঠিকানায় স্থানান্তরিত
Advertise with us

বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ৩০৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

দণ্ডপ্রাপ্ত আসামি আবু সায়েদ

ভোলায় বাবাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ভোলার জেলা ও দায়ারা জজ এ বি এম মাহমুদুল হক এ রায় দেন।

একই সঙ্গে আসামি আবু সায়েদকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৩ আগস্ট সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পাট-১ গ্রামের আবদুল মুনাফ সাজিকে তার ছেলে আবু সায়েদ লোহার খোন্তা শাবল দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।

তাৎক্ষণিক তাকে ভোলা সদর হাসপাতাল ও পরে বরিশাল শেরইবাংলা মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে বরিশাল থেকে ঢাকায় নেয়ার পথে ২৫ আগস্ট তার মৃত্যু হয়।

রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট সৈয়দ আশিরাফ হোসেন লাবু সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office