শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ইসরাইলের জন্য সৌদির আকাশপথ নিষিদ্ধ করল

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ২৭ মে ২০২১   |   প্রিন্ট   |   ১৬৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ইসরাইলি ফ্লাইট। ছবি: সংগৃহীত

সৌদি আরবের আকাশপথ ইসরাইলি বিমানের জন্য নিষিদ্ধ করা করা হয়েছে। হঠাৎ করেই গত মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয় সৌদি। তবে কি কারণে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তা পরিষ্কার করে জানায়নি দেশটি। এর আগে গত বছর সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরাইল। এর পরে ওই বছরের নভেম্বরে আকাশ ব্যবহারে ইসরাইলকে অনুমতি দেয় হয় সৌদি আরব।

বুধবার তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু ইসরাইলি গণমাধ্যমের বরাতে এ খবর জানায়।

খবরে বলা হয়, সৌদি আরবের আকাশপথ ব্যবহার করতে না দেওয়ায় তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর থেকে আমিরাতের উদ্দেশে উড্ডয়নের জন্য অপেক্ষমান ফ্লাইট বাতিল করা হয়।

ইসরাইলি আর্মি রেডিও জানিয়েছে, এ কারণে যাত্রীদের ১০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।
ইসরাইল ও সংযুক্তর আরব আমিরাতের মধ্যে ফ্লাইট চলাচলে সৌদির আকাশ একটি গুরুত্বপূর্ণ রুট। সৌদি আরবের পরিবর্তে অন্য কোনো রুট বেছে নেওয়া হলে ইসরাইল থেকে তিন ঘণ্টার পরিবর্তে দুবাই পৌঁছাতে আট ঘণ্টার বেশি সময় লাগে। এর ফলে আমিরাত ও ইসরাইলের মধ্যে ফ্লাইট চলাচলে খরচ বেড়ে যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office