শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বেলারুশের বিমান ২৭ দেশের আকাশসীমায় নিষিদ্ধ

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ০৫ জুন ২০২১   |   প্রিন্ট   |   ১৮৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জোটভুক্ত ২৭ দেশের বিমানবন্দর ও আকাশসীমায় বেলারুশের বিমান চলাচলে নিষেধাজ্ঞা এসেছে।

গত মাসে যাত্রীবাহী একটি উড়োজাহাজকে জোর করে মিনস্কে নামিয়ে ভিন্নমতাবলম্বী সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে গ্রেপ্তারের পর এ সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

সাংবাদিক রোমান প্রোতাসেভিচকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছিল ইইউ’র সদস্য দেশগুলো।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার ইউরোপীয় সময় মধ্য রাত থেকে ২৭ দেশের আকাশসীমায় বেলারুশের বিমান নিষিদ্ধ হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের বিমান চলাচল নিরাপত্তা সংস্থা (ইএএসএ) এক নির্দেশনায় ইইউভুক্ত দেশগুলোর বিমানগুলোকে জরুরি প্রয়োজন ছাড়া বেলারুশের আকাশসীমা এড়িয়ে চলতে আহ্বান জানিয়েছে।

এর আগে লুফথানসা ও এয়ার ফ্রান্সের মতো বেশ কয়েকটি বিমান সংস্থা বেলারুশের ওপর দিয়ে বিমান না চালানোর ঘোষণা দিয়েছিল।

তবে ইইউ’র সিদ্ধান্তের সমালোচনা করে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের মহাপরিচালক উইলি ওয়ালশ বলেছেন, “এয়ারলাইনসের চলাচলে রাজনৈতিক হস্তক্ষেপ থাকা উচিৎ নয়।”

২৬ বছর বয়সী সাংবাদিক রোমান প্রোতাসেভিচ গত ২৩ মে তিনি রায়ানএয়ারের একটি ফ্লাইটে গ্রিস থেকে লিথুনিয়া যাচ্ছিলেন। বোমা আতঙ্কের কথা বলে বেলারুশ ওই ফ্লাইটটিকে মিনস্কে নামতে বাধ্য করে। কর্তৃপক্ষ পরে বিমানটির যাত্রী প্রোতাসেভিচ ও তার বান্ধবীকে গ্রেপ্তার করে।

পরে বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রোতাসেভিচকে কান্নায় ভেঙে পড়ে সরকারবিরোধী বিক্ষোভ সংগঠিত করার দোষ স্বীকার করে নিতে দেখা যায়।

তার পরিবারের অভিযোগ করেছে, প্রোতাসেভিচকে স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে।

বিভিন্ন মানবাধিকার সংগঠন ও ভিন্নমতাবলম্বীরা এ ঘটনায় নিন্দা জানিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office