শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

যুক্তরাষ্ট্রে ৭২ ঘন্টায় গুলিতে নিহত ১৫০

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকি ছবি।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ছিল ৪ জুলাই। এদিন সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দেশটির কোথাও হয়েছে প্যারেড, কোথাও আতশবাজি ফোটানো হয়েছে। আবার কোথাও চলেছে গুলি। যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, গত শুক্র থেকে রোববার পর্যন্ত ৭২ ঘণ্টায় কমপক্ষে ১৫০ জন নিহত হয়েছেন গুলিতে।

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান গান ভায়োলেন্স আর্কাইভ এ তথ্য প্রকাশ করেছে। তারা বলেছে, ওই তিন দিনে কমপক্ষে ৪০০টি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এ সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা রয়েছে। কারণ, তথ্য আরও হালনাগাদ হবে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার থেকে গোলাগুলির ঘটনা বেড়েছে যুক্তরাষ্ট্রে। দেশটির তৃতীয় বৃহত্তম শহর শিকাগোয় সম্প্রতি সহিংসতার পরিমাণ বেড়েছে। ২০২০ সালে সেখানে হত্যার ঘটনা ঘটেছে ৭৭৪টি।

বিগত দুই দশকের মধ্যে এমন সহিংসতার বছর গেছে মাত্র দুটি। এ ছাড়া সংখ্যা বিবেচনায় শিকাগোর হত্যাকাণ্ডের পরিমাণ নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেসের মোট হত্যাকাণ্ডের সংখ্যার সমান।

এ শহরে ৪ জুলাই মোট ৮৮ জনকে গুলি করা হয়েছে। এতে মারা গেছেন ১৪ জন। ছুটির দিনে হত্যাকাণ্ডের ঘটনা বেশি ঘটে থাকে শিকাগোয়। এ পরিস্থিতি সামাল দিতে সিটি কাউন্সিল নতুন উদ্যোগও নিয়েছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিকাগো পুলিশের সুপারিনটেনডেন্ট ডেভিড ব্রাউন।

সহিংসতার পরিমাণ বেড়েছে নিউইয়র্কেও। সেখানকার পুলিশ দপ্তর জানিয়েছে, এ শহরে শুক্র থেকে রোববার পর্যন্ত ২১টি স্থানে গুলির ঘটনা ঘটেছে। এতে হতাহত হয়েছেন ২৬ জন। যদিও এ সংখ্যা গত বছরের ঠিক এই সময়ের তুলনায় কম। গত বছর ঠিক এই তিন দিনে হতাহত হয়েছিলেন ৩০ জন, গুলি ঘটনা ঘটেছিল ২৫টি স্থানে।

কিন্তু নিউইয়র্কে ৪ জুলাই গুলির ঘটনা বেড়েছে। এদিন ১৩টি গুলির ঘটনা ঘটেছে। হতাহত হয়েছেন ১৩ জন, যা গত বছরের তুলনায় বেশি। গত বছর এই দিনে গুলির ঘটনা ঘটেছিল আটটি। হতাহত হয়েছিলেন আটজন। সিএনএনের খবরে বলা হয়েছে, গত বছরের তুলনা এ বছর নিউইয়র্কে গুলির ঘটনা ৪০ শতাংশ বেড়েছে। এ বছর গুলির ঘটনা ঘটেছে ৭৬৭টি। আর হতাহত হয়েছেন ৮৮৫ জন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office