শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

কর্মস্থলে মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধ করল জার্মানির আদালত

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১৮ জুলাই ২০২১   |   প্রিন্ট   |   ২৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি।

ইউরোপের একটি শীর্ষ আদালত কর্মস্থলে মুসলিম নারীদের হিজাব নিষিদ্ধের আদেশ দিয়েছেন।

তবে, এ ক্ষেত্রে একটি শর্ত জুড়ে দেয়া হয়েছে। নিয়োগকারী প্রতিষ্ঠানের ইচ্ছার ওপর এ হিজাব নিষিদ্ধের বিয়ষটি নির্ভর করবে বলে রায়ে বলা হয়েছে। খবর আরব নিউজের।

জার্মানির একটি আদালত বৃহস্পতিবার ওই আদেশ দেন।দেশটির দুই মুসলিম নারীর দায়ের করা মামলায় ওই রায় প্রদান করেন আদালত।

আদালতের দ্বারস্থ হওয়া ওই দুই মুসলিম নারীকে হিজাব পড়ায় চাকরিচ্যুৎ করা হয়। এর প্রতিকার পেতে তারা আদালতে গেলে প্রতিষ্ঠানের পক্ষেই রায় দেন জার্মানির ওই আদালত।

রায়ে আদালত আরও বলেন, কর্মস্থলে নিজের অবয়ব ঢেকে রাখা আইনবিরোধী কাজ। সেবাদানকারীকে অবশ্যই মুখমণ্ডল খোলা রাখতে হবে।

রাজনৈতিক বা ধর্মীয় কারণে কোনোভাবেই কর্মক্ষেত্রে নিজের মুখ ঢেকে রাখা যাবে না। এ ক্ষেত্রে নিয়োগদানকারী প্রতিষ্ঠান চাইলে ওই কর্মীকে ছাটাই করতে পাড়বে বলে আদেশে বলা হয়।

ওই দুই মুসলিম নারী জার্মানির হ্যামবার্গে একটি শিশু পরিচর্যা কেন্দ্রে কাজ করতেন। হিজাব পড়ার কারণে সম্প্রতি তাদের চাকরিচ্যুৎ করা হয়।

এর আগে ২০১৭ সালে লুক্সেমবার্গে অবস্থিত ইউরোপীয় আদালত এক আদেশে বলেন, কর্মক্ষেত্রে মাথায় স্কার্ফসহ ধর্মীয় পরিচয় বহন করে এমন কিছু পড়া যাবে না।

ইউরোপের বিভিন্ন দেশে ওই রায়ের বিরুদ্ধে মুসলিম সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করেছিলো।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office