শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

অভিযান শেষে বিপুল পরিমাণ মাদক জব্দ, পরীমণি আটক

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ০৪ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ২০৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়েছে।

আজ বুধবার বিকালে রাজধানীর বনানীর বাসা তাকে আটক করা হয়।

বিকাল সাড়ে ৪টার দিকে পরীমণির বনানীর বাসায় অভিয়ান শুরু করে র‌্যাব। ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে এ অভিযান বলে বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল।
এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভ শুরু করেন পরীমণি। তিনি সেখানে অভিযোগ করেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। এজন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এই অভিনেত্রী। কিছুক্ষণ পর র‌্যাবের হস্তক্ষেপে লাইভ বন্ধ করতে বাধ্য হন নায়িকা।

গত জুন মাসে রাজধানীর একটি ক্লাবে পরীমণিকে হেনস্তা করার অভিযোগ ওঠে নাসির ইউ আহমেদসহ কয়েকজনের বিরুদ্ধে। সে অভিযোগও তিনি ফেসবুক লাইভে এসে জানান। এরপর তা আমলে নেয় প্রশাসন। পরবর্তী সময়ে পরীর মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। যদিও প্রধান অভিযুক্ত নাসির গ্রেফতারের কয়েক দিন পরই জামিনে মুক্তি পেয়ে যান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office