শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ভৈরবে ৩ কোটি টাকার গাঁজাসহ আটক ২

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ০৪ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ভৈরবে আটকৃত গাঁজা ছবি সংগৃহিত।

ভৈরবে তিন কোটি টাকা মূল্যের ১৮০ কেজি গাঁজা ও পিকআপসহ দুজনকে আটক করেছে র‌্যাব। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ভৈরবের ঢাকা-সিলেট মহাসড়কে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুসংলগ্ন নাটাল মোড় এলাকায় আটক করা হয় তাদের। সেখানে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে এই বিপুল পরিমাণ গাঁজা পান র‌্যাব সদস্যরা।

ঘটনায় আটককৃতরা হলো— পিকআপচালক হবিগঞ্জের লাখাই গ্রামের আলতাফ মিয়ার ছেলে মো. সোহাগ ( ২২) ও হেলপার একই এলাকার ইউনুস মিয়ার ছেলে মো. নজরুল ইসলাম (২৬)।

তারা অভিনব কৌশলে দরজার ফ্রেমের ভেতর গাঁজা রেখে পিকআপ ভ্যানে লাখাই থেকে ঢাকা যাওয়ার পথে ভৈরবে র‌্যাবের হাতে আটক হয়। এই গাঁজার মূল্য তিন কোটি টাকা বলে জানায় র‌্যাব ।

এ বিষয়ে ভৈরব র্যাব-১৪ ক্যাম্পের কমান্ডার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের পিকআপ ভ্যান ও গাঁজাসহ আটক করা হয়।

একটি মাদক পাচারকারীর বড় সিন্ডিকেট দীর্ঘদিন যাবত ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বিভিন্ন পরিবহণে বিভিন্ন কৌশলে মাদক পাচার করে আসছিল।

এদিন পিকআপ ভ্যানে দরজার ফ্রেম রেখে তারা ঢাকা যাচ্ছিল। এ সময় তল্লাশিতে দেখা যায় ১২টি দরজার ফ্রেমের ভেতর ২১৬টি প্যাকেটে ১৮০ কেজি গাঁজা পাওয়া যায়।

এ বিষয়ে ভৈরব থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office