শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সৌদিতে জারি হতে পারে কারফিউ

অনলাইন ডেস্ক   |   সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ১৬৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

নাগরিকদের বিধিনিষেধ মেনে চলার ওপর ভিত্তি করে আবারও কারফিউ দিতে পারে সৌদি আরব। এ জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে জোর দেয়া হচ্ছে দেশটিতে।

রোববার সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লে. কর্নেল তালাল আল-শালহৌব বলেন, সরকারের সব প্রচেষ্টা এবং সতর্কতামূলক পদক্ষেপের পরও বিধিনিষেধ লঙ্ঘনের খবর পাচ্ছি আমরা। যদি নাগরিক এবং বাসিন্দারা স্বাস্থ্যবিধি না মেলে চলে তাহলে কারফিউ দেয়ার খুব সম্ভাবনা রয়েছে।

আল-শালহৌব আরও বলেন, সামনের দিনগুলোতে মানুষজন বিধিনিষেধ কতটুকু মেনে চলে তার ওপর ভিত্তি করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। খবর আল আরাবিয়ার।

গত সপ্তাহে সৌদি আরবজুড়ে ৩১ হাজার ৮৬৮ বার করোনা সংক্রান্ত বিধিনিষেধ লঙ্ঘিত হয়েছে বলেও জানান এই মুখপাত্র।

এর আগে গত বৃহস্পতিবার করোনার সংক্রমণ রোধে সব ধরনের বিনোদন অনুষ্ঠান নিষিদ্ধ ও জনসমাগম সীমিত করে বিশেষ নির্দেশনা দিয়েছে দেশটির সরকার।

সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশে করোনার সংক্রমণ বৃদ্ধি এবং সৌদিতে নতুন করোনা স্টেইন শনাক্তের হার বাড়তে থাকায় এ বিধিনিষেধ আরোপ করা হয়।

৩ ফেব্রুয়ারি বুধবার ২০টি দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে ওই তালিকায় বাংলাদেশ নেই। তাছাড়া যেসব দেশ থেকে ওমরাহ যাত্রী আসার অনুমতি ছিল আরেক ঘোষণায় তাও স্থগিত করা হয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office