সোমবার ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাবো: অর্থমন্ত্রী ধর্ষণের কোনো ছোট-বড় বা ভিন্ন ডেফিনেশন হয় না, সবই সমান অপরাধ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বাজেটে নির্মাণসামগ্রীর কর বৃদ্ধি ও নতুন গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নৌ বীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স ১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া ব্যবসা নিয়ন্ত্রণমুক্ত করতে বাজেটে অভূতপূর্ব পদক্ষেপ নেওয়া হয়েছে : এনবিআর চেয়ারম্যান গ্রেফতার বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাইয়ের মধ্যে সাড়ে ৪ লাখ শিক্ষার্থী বিনামূল্যে স্কুল ড্রেস পাবে: শিক্ষামন্ত্রী গভর্নরের সঙ্গে বৈঠকে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা
Advertise with us

করোনার টিকা বেসরকারি খাতে না দেওয়ার পরামর্শ-পররাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১২ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৩৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

জাতীয় সংসদ ভবন ফাইল ছবি

বেসরকারি খাতে করোনাভাইরাসের টিকা না দেওয়ার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। বেসরকারি খাতে টিকা দেওয়ার সুযোগ দেওয়া হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে বলে মনে করে কমিটি।

পাশাপাশি কমিটি টিকা আমদানির ক্ষেত্রে টিকার মেয়াদ যাতে ছয় মাস থাকে, তা নিশ্চিত করার সুপারিশ করেছে কমিটি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ে অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় এই সুপারিশ করা হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান সাংবাদিকদের বলেন, তাঁরা বলেছেন, কোনোভাবেই যেন বেসরকারিভাবে টিকা দেওয়ার সিদ্ধান্ত না নেওয়া হয়। তাহলে হয়তো দেখা যাবে, মেয়াদ উত্তীর্ণ টিকা নিয়ে আসবে, পানি ভরে টিকা দেওয়া হবে। আর সব দোষ পড়বে সরকারের ওপর। তিনি বলেন, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ নয়। তারপরও কমিটি তাদের বলেছে, টিকার মেয়াদ কত দিন আছে, সেটা আনার আগে দেখে নিতে। দেখা গেল, বাংলাদেশে এসে যখন পৌঁছাল, তার মেয়াদ ১৫ থেকে ২০ দিন রয়েছে। ওই টিকা পরে মাঠপর্যায়ে যেতে যেতে আর মেয়াদই থাকবে না।

ফারুক খানের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স, আবদুল মজিদ খান এবং হাবিবে মিল্লাত অংশ নেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office