শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

পরীমনিকে তৃতীয় দফায় রিমান্ডের আবেদন, যা বলল সিআইডি

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৮ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি সংগৃহীত

চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে স্মৃতিমনি ওরফে পরীমনির জামিন ও তৃতীয় দফায় রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস এ আদেশ দেন।

গত সোমবার পরীমনির জামিন আবেদন করা হলে শুনানির জন্য আদালত আজ বুধবার দিন ধার্য করেন। দুপুর ১২টার দিকে পরীমনির জামিন শুনানির জন্য নথি আদালতের কাছে উপস্থাপন করা হয়। ওই সময় পরীমনির তৃতীয় দফায় রিমান্ড আবেদনের বিষয়ে তার আইনজীবীকে জানানো হয়। এ সময় আদালত জানান, মামলাটিতে গত ১৬ আগস্ট আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। রিমান্ড আবেদনের শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য আছে। তাই আজ (বুধবার) জামিন শুনানি করা যাচ্ছে না। বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানির সময় একইসঙ্গে জামিন আবেদনের শুনানি করতে পারবেন।

পরীমনির আইনজীবী মজিবুর রহমান আদালতকে বলেন, যখন পরীমনির জামিন আবেদন করা হয়েছে, তখন রিমান্ড আবেদন ছিল না। যেহেতু আবারও রিমান্ড আবেদন করা হয়েছে। তাই জামিন আবেদনটি আমাদের আপডেট করতে হবে। নতুন করে আরও কিছু সংযুক্ত করতে হবে। এমতাবস্থায় আমরা আবেদনটি ফেরত চাচ্ছি। আদালত আসামিপক্ষের এ আবেদনটি মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা গত ১৬ আগস্ট পরীমনিকে রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনে বলা হয়, পরীমনিকে রিমান্ডে নিয়ে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের শেষ দিকে আসামি মামলার ঘটনা ও ঘটনার নেপথ্যে মূলহোতাদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তার দেওয়া তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে। এ অবস্থায় পরীমনি আগে আদালতের আদেশে পুলিশি রিমান্ডে থাকাকালে জিজ্ঞাসাবাদে যেসব তথ্য দিয়েছেন তা সঠিকতাসহ মাদক ব্যবসার মূলহোতাদের গ্রেফতার, মাদকদ্রব্য মজুদ ও উদ্ধারসহ মাদক ব্যবসার পেছনে অর্থের যোগানদাতাদের খুঁজে বের করার জন্য পুনরায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ একান্ত প্রয়োজন। তাকে রিমান্ডে পাওয়া গেলে মাদক ব্যবসায়ী মূল হোতাদের গ্রেফতার ও মাদকদ্রব্যের অবৈধ উৎসের সন্ধান পাওয়া সম্ভব হবে। পরীমনি সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্তরালে বিভিন্ন অনৈতিক কাজে সম্পৃক্ত বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলায় দুই দফায় রিমান্ড শেষে গত ১৩ আগস্ট পরীমনি ও তার ম্যানেজার আশরাফুল ইসলাম দীপুকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অপরদিকে ওইদিন তাদের পক্ষে জামিন আবেদনও করা হয়। আদালত তাদের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office