শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

প্রশাসন ক্যাডারের সংগঠনের বিবৃতির সঙ্গে একমত নয় সচিব ও কমিশনারদের

অনলাইন রিপোর্ট:   |   সোমবার, ২৩ অগাস্ট ২০২১   |   প্রিন্ট   |   ২০১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বরিশালের ইউএনওর বাসভবনে হামলার পর সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বাসভবনের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান ফাইল ছবি

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাসভবনে হামলা ও উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন যে ভাষায় বিবৃতি দিয়েছে, তার সঙ্গে সচিব ও বিভাগীয় কমিশনাররা দ্বিমত পোষণ করেছেন। তাঁরা বলেছেন, এটি ভুল হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ মনোভাবের কথা জানিয়েছেন।

গতকাল রোববার এক সভায় উপস্থিত সচিব ও বিভাগীয় কমিশনাররা ওই মত দিয়েছেন বলে জানিয়েছেন খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

barishal2

বরিশালে ইউএনওর বাসায় হামলার পর উত্তপ্ত পরিস্থিতি ফাইল ছবি

গত বুধবার বরিশালে পোস্টার অপসারণের ঘটনাকে কেন্দ্র করে ইউএনওর বাসায় হামলা ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বরিশালের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহকে প্রধান আসামি করে মামলা হয়। আবার পরে ইউএনও এবং পুলিশের বিরুদ্ধেও পাল্টা নালিশি মামলার আবেদন করা হয়।

হামলার ওই ঘটনার পর প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন কড়া ভাষায় বিবৃতি দেয়। রাজনৈতিক দুর্বৃত্তকে আইনের মাধ্যমে মোকাবিলা করার কথা বলা হয় এই বিবৃতিতে। এ নিয়ে আওয়ামী লীগের নেতা–কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ বিষয়ে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গতকাল একটি সভা ছিল। এ নিয়ে যখন কথা হয়, তখন উপস্থিত সচিব ও বিভাগীয় কমিশনাররা ওই বিবৃতির সঙ্গে দ্বিমত পোষণ করেন। এটা উচিত হয়নি। তাঁরা বলেছেন, এটা ভুল হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাঠপর্যায়ে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। দেখা যাচ্ছে ‘মিস কমিউনিকেশন’ থেকে এ ঘটনা ঘটেছে। এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্য নিয়মিত মিথস্ক্রিয়া করতে বলা হয়েছে।

উল্লেখ, গতকাল রাতেই বরিশাল বিভাগীয় কমিশনারের বাসায় মেয়র, জেলা প্রশাসক, পুলিশ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা বৈঠক করেছেন। সেখানে ঘটনাটি নিরসনের সিদ্ধান্ত হয়।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office