শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তালেবানের আহ্বান

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ০৬ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২৩৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কাবুলে সংবাদ সম্মেলনে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। ছবি: এএফপি

আফগানিস্তানের নতুন শাসকদের স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি কাবুলে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজ নিজ দেশের দূতাবাস খোলার আহ্বান জানিয়ে বলেন, দেশটির স্বীকৃতি ‘পাওয়ার অধিকার আছে’।

আজ সোমবার স্থানীয় সময় সকালে কাবুলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ বলেন, ‘যুদ্ধের অবসান হয়েছে, দেশ এখন সব সংকট কাটিয়ে উঠছে। এখন সময় শান্তি প্রতিষ্ঠার ও পুনর্গঠনের। এখন আমাদের জনসমর্থন প্রয়োজন।’
জাবিউল্লাহ সংবাদ সম্মেলনে থাকা সাংবাদিকদের উদ্দেশে জোর দিয়ে বলেন, ‘আফগানিস্তানের স্বীকৃতি পাওয়ার অধিকার আছে।’

তালেবান মুখপাত্র একই সঙ্গে আগের সেনাসদস্যদের দেশটির নতুন বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আফগান বাহিনীতে যাঁরা ২০ বছর ধরে প্রশিক্ষণ পেয়েছেন, তাঁদের নিরাপত্তা বিভাগে তালেবান সদস্যদের পাশাপাশি কাজে যোগ দিতে বলা হবে।

তালেবান শাসনবিরোধী কোনো বিদ্রোহ হলে তার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন জাবিউল্লাহ। আজ পানশির উপত্যকা বাহিনীটি দখলে নিয়েছে, এমন দাবি করে মুখপাত্র বলেন, ‘যে কেউ অস্ত্র হাতে তুলে নিয়ে আবার প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতে পারে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তারা আমাদের শত্রু ছাড়া কিছু নয়।’

আফগান সরকারকে ক্ষমতাচ্যুত করার তিন সপ্তাহ কেটে গেলেও এখনো নতুন সরকার গঠন করতে পারেনি বাহিনীটি। তালেবানের মুখপাত্র বলেন, পরিবর্তন আনতে প্রথমে ‘অন্তর্বর্তীকালীন’ ব্যবস্থা ঘোষণা করা হবে। তিনি বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে। এখন আমরা খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কাজ করছি। এগুলোর সমাধান হয়ে গেলে শিগগিরই আমরা নতুন সরকার গঠন করব।’

শিগগিরই আন্তর্জাতিক ফ্লাইটগুলো চালু করা সম্ভব হবে উল্লেখ করে জাবিউল্লাহ বলেন, কাবুলে বিমানবন্দর চালু করতে তালেবানের সঙ্গে কাজ করছে কাতার। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক করতে ‘ব্যাপক চেষ্টার’ অংশ হিসেবে কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত থেকে প্রযুক্তিগত দক্ষ কর্মীরা এসে এখানে কাজ করছেন।

গত মাসে দেশটির ক্ষমতা দখলের পর থেকে তালেবানকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বেশ নিন্দার মুখোমুখি হতে হচ্ছে। বিভিন্ন দেশের আশঙ্কা, বাহিনীটি যতই মুখে উদারনীতির কথা বলুক না কেন, তারা তাদের প্রথম শাসনামলের মতোই কট্টর হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office