শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

শিবগঞ্জে বাউল শিল্পীকে মারধর ও মাথা ন্যাড়া করায় গ্রেফতার তিন

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২৪১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

বগুড়ার শিবগঞ্জ উপজেলার জুড়ি মাঝপাড়া গ্রামে বাউল শিল্পী মেহেদী হাসানকে (১৬) ঘুম থেকে ডেকে তুলে মারপিট ও মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়ার ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। আজ বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত তিন মাতব্বর হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) ও জুড়ি মাঝপাড়ার বাসিন্দা মেজবাউল ইসলাম (৫২), একই গ্রামের শফিউল ইসলাম খোকন (৫৫) ও তারেক রহমান (২০)। গতকাল মঙ্গলবার রাতে শিবগঞ্জ থানা পুলিশ উপজেলার জুড়ি মাঝপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বগুড়ার শিবগঞ্জ থানা সূত্রে জানা যায়, মেহেদী হাসান গুজিয়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির পর্যন্ত লেখাপড়া করে আর্থিক অনটনের কারণে আর পড়াশুনা করতে পারেনি। এরপর পার্শ্ববর্তী ধাওয়াগীর গ্রামের মতিন বাউলের সঙ্গে পরিচয় হলে সে তার সঙ্গে চলাফেরা শুরু করে। মেহেদী হাসান গত কয়েক বছর ধরে মতিন বাউলের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে বাউল গান গেয়ে উপার্জিত টাকায় জীবিকা নির্বাহ করে আসছিল।
বাউল শিল্পী হওয়ার কারণে মেহেদী হাসান সাদা লুঙ্গি, সাদা ফতুয়া এবং সাদা গামছা ব্যবহার করতো। পাশাপাশি বাউলরীতি অনুযায়ী মাথায় বাবরী (লম্বা) চুল রাখে। গ্রেফতারকৃত ব্যক্তিরা মেহেদী হাসানের পড়নের পোশাক এবং মাথার চুল নিয়ে বিভিন্ন সময় অশালীন মন্তব্য ও কটাক্ষ করতো।

এসবের প্রতিবাদ করায় গ্রেফতারকৃত তিন জনসহ পাড়ার আরও কয়েকজন গত ১৮ সেপ্টেম্বর (শনিবার) রাত ১০টার দিকে মেহেদীর বাড়িতে যায়। তারা মেহেদীকে ঘুম থেকে ডেকে তুলে জোর করে চুল কাটার মেশিন দিয়ে তার মাথা ন্যাড়া করে দেয়। সে সময় বাধা দিতে গেলে তাকে মারপিট করা হয়। মাতব্বররা ওই সময় তাকে বাউল গান ছেড়ে দিতে বলে এবং মাথার চুল আবার বড় করলে তাকে গ্রাম ছাড়া করার হুমকি দেয়। ঘটনার পর থেকে লজ্জা ও ভয়ে এই কদিন বাড়ির বাইরে যায়নি মেহেদী।

বগুড়ার শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত অমানবিক। এ কারণে মাথা ন্যাড়া করে দেয়ার সংবাদ পেয়েই বাউল শিল্পীকে থানা হেফাজতে নেয়া হয়। তার মুখে বিস্তারিত শুনে অভিযান চালিয়ে রাতেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আরও দুইজন পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে অভিযান চলছে।

অসহায় ওই বাউল শিল্পীর পরবর্তী নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি বলেন, মঙ্গলবার রাতে মোবাইল ফোনে বাউল শিল্পীর মাথা ন্যাড়া করে দেয়ার বিষয়টি জানতে পারেন। গ্রেফতারকৃত তিন জনসহ ৫ জনের নাম উল্লেখসহ ৭ জনের বিরুদ্ধে মেহেদী হাসান বাদী হয়ে মঙ্গলবার রাতেই থানায় মামলা দায়ের করেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office