শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ
বিএনপির বৈঠকে পেশাজীবীরা

এক দফা দাবিতে মাঠে নামার পরামর্শ

অনলাইন ডেস্ক:   |   শনিবার, ০৯ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৫৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। ফাইল ছবি

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের এক দফা দাবিতে বিএনপিকে মাঠে নামার পরামর্শ দিয়েছেন পেশাজীবী সংগঠনের নেতারা। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাদের সঙ্গে দলের শীর্ষ নেতৃত্বের রুদ্ধদ্বার বৈঠক হয়। এ বৈঠকে পেশাজীবী নেতারা এক দফার দাবিতে কর্মসূচি দিলে তাতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার কথা দিয়েছেন বলে জানা গেছে।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৈঠকের শুরুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেন। তিনি বলেন, দেশে গণতন্ত্রের সংকট। এ অবস্থা থেকে উত্তরণে সবার মতামত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানায়, পেশাজীবী বিভিন্ন সংগঠনের নেতারা বলেছেন, সরকারের পতন ঘটাতে একমাত্র দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। এ লক্ষ্যে কঠিন সংকল্প নিয়ে এক দফার আন্দোলনে নামতে হবে। আর কোনো দাবির প্রয়োজন নেই। কারণ, বেশি দাবি যুক্ত হলে মূল দাবি দুর্বল হয়ে যায়। এ আন্দোলনের নেতৃত্ব বিএনপিকেই দিতে হবে।

বৈঠকে জিয়াউর রহমান ফাউন্ডেশন, আইনজীবী ফোরাম, ডক্টরস অ্যাসোসিয়েশন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, অ্যাগ্রিকালচার অ্যাসোসিয়েশন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট, সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম, ঢাকা আইনজীবী সমিতি, এমবিএ অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, ডিপ্লোমা অ্যাগ্রিকালচার অ্যাসোসিয়েশন, নার্সেস অ্যাসোসিয়েশন, টেক্সটাইল অ্যাসোসিয়েশন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটসহ ২০টি পেশাজীবী সংগঠনের নেতারা বৈঠকে অংশ নেন।

বৈঠকে পেশাজীবী সংগঠনের নেতাদের মধ্যে ছিলেন জয়নাল আবেদীন, নিতাই রায় চৌধুরী, আহমেদ আজম খান, ফজলুর রহমান, অধ্যাপক ফরহাদ ডালিম, মাহবুব উদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার, রুহুল কুদ্দুস কাজল, তৈমুর আলম খন্দকার, রাগীব রউফ চৌধুরী, অধ্যাপক হারুন আল রশিদ, ডা. আবদুস সালাম, ডা. আবদুস সেলিম, ডা. সিরাজুল ইসলাম, ডা. শফিকুল হায়দার, প্রকৌশলী মাহবুব আলম, রিয়াজুল ইসলাম, সেলিম ভূঁইয়া, শামীমুর রহমান, গাজী কামরুল ইসলাম, কৃষিবিদ রাশিদুল হাসান, জি কে এম মোস্তাফিজুর রহমান ও অধ্যাপক গোলাম হাফিজ।

এর আগে বিএনপির শীর্ষ নেতৃত্ব দুই দফায় গত ১৪–১৬ সেপ্টেম্বর এবং ২১–২৩ সেপ্টেম্বর দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে মতবিনিময় সভা করেন। মোট ছয় দিনের বৈঠকে বিএনপিকে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার পরামর্শ দেন নেতারা। একই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে মত দেন তাঁরা। ওই বৈঠকের ধারাবাহিকতায় পেশাজীবীদের সঙ্গে আলোচনা শুরু করেছে দলটি।

দলীয় সূত্র জানায়, আগামী সংসদ নির্বাচন সামনে রেখে কর্মপন্থা ঠিক করতে এবার পেশাজীবীদের সঙ্গে বৈঠক করে তাঁদের মতামত নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আজ শনিবারও পেশাজীবীদের সঙ্গে বৈঠক রয়েছে। দুদিনে ৩২টি পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেবেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office