শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

৬ মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে আইএস: পেন্টাগন

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ২৭ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   ১৮২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কলিন কাহল ছবি: সংগৃহীত

তালেবান কর্তৃক আফগানিস্তানের ক্ষমতা দখলের পরপরই মাথাচাড়া দিয়ে উঠেছে ইসলামিক স্টেট (আইএস)। সংগঠনটি আগামী ছয় মাসের মধ্যে যুক্তরাষ্ট্রে হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। মঙ্গলবার দেশটির কংগ্রেসকে এসব তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

কংগ্রেসকে দেওয়া তথ্যে পেন্টাগনের আন্ডার সেক্রেটারি কলিন কাহল বলেন, গত আগস্টে শেষ হওয়া দুই দশকের যুদ্ধ শেষ হলেও আফগানিস্তান এখনও যুক্তরাষ্ট্রের গুরুতর জাতীয় নিরাপত্তা উদ্বেগ তৈরি করতে পারে।

আফগানিস্তানের ক্ষমতায় আসা তালেবানের অন্যতম শত্রু এখন ইসলামিক স্টেট (আইএস) সংগঠনটি। মার্কিন সৈন্য প্রত্যাহারের পর তারা আত্মঘাতী বোমা হামলা এবং অন্যান্য হামলা চালিয়ে দেশটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করছে। বেশ কয়েকটি হামলার দায়ও স্বীকার করেছে আফগান অনুসারী ইসলামিক স্টেট ইন খোরাসান প্রদেশ, আইএসকেপি (আইএসআইএস-কে)।

কাহল বলেন, গত আগস্টে মার্কিন সৈন্য প্রত্যাহারের পর ইসলামিক স্টেটের বিরুদ্ধে তালেবান আদৌ সফলভাবে লড়তে পারবে কি-না তা এখনও পরিষ্কার নয়। তালেবান ছাড়াও ইসলামিক স্টেট এবং আল-কায়েদার মতো হামলাকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করে চলেছে যুক্তরাষ্ট্র।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office