কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি। | শনিবার, ৩০ অক্টোবর ২০২১ | প্রিন্ট | ৭৬৩ বার পঠিত | পড়ুন মিনিটে
ছবি: ডাঃ ইকবাল হোসেন রোগী দেখার সময়।
অসহায় মুমূর্ষু’দের মাথার ছাতা ডাঃ ইকবাল হোসেন। যিনি ডাক্টারি পেশায় নিযুক্ত হওয়ার শুরু থেকেই গরীব ও অসহায় মুমূর্ষু ব্যাক্তিদের ভিজিট ছাড়াই চিকিৎসা দিয়ে আসছেন।
সরজমিনে দেখা যায় স্থানীয় সাতগাঁও বাজার এলাকায় ডাক্তার আবুল বাসার মার্কেটে ডাঃ ইকবাল হোসেনের চেম্বার খাদিজা ফার্মেসিতে প্রতিনিয়ত রোগীদের লম্বা লাইন।
এক প্রশ্নের উত্তরে চিকিৎসা সেবা নিতে আসা কয়েকজন জানান,
“ডাঃ ইকবাল হোসেন আমরার গরীবদের ডাক্তার, তিনি প্রতি সাপ্তাহে ভিজিট ছাড়া আমাদের ফ্রি চিকিৎসা দেন, ওষুধ কেনার মত টাকা নেই বললে তিনি ফ্রিতে ওষুধও দেন।”
সেবা নিতে আসা অন্য আরেকজন জানান,
“ডাঃ ইকবাল হোসেন তার বাবার মতই জনদরদী ডাক্টার, উনার বাবাকে ভিজিট না দিলেও তিনি চিকিৎসা সেবা দিতেন, তিনি ভিজিটিরে কথা না ভেবে আগে রোগীকে সুস্থ করার চিন্তায় থাকতেন। চিকিৎসা সেবা দিতে দিন রাত ছুঁটতেন প্রত্যান্ত গ্রাম অঞ্চলে। আমরা দোয়া করি মহান আল্লাহ যেন ডাঃ ইকবাল হোসেনকে নেক হায়াত দিয়ে এভাবেই বাঁচিয়ে রাখেন মানুষের কল্যাণে।”
ডাঃ ইকবাল হোসেনের চেম্বারে প্রবেশ করতেই দেখা যায় একজন বৃদ্ধ মুমূর্ষু মহিলার সমস্যার কথা মনোযোগ সহকারে শুনছেন এবং প্রেসক্রিপশন লিখছেন,
ডাঃ ইকবাল হোসেনের কাছে ফ্রী চিকিৎসা সেবা প্রদান সম্পর্কে জানতে চাইলে তিনি জানান,

ডাঃ ইকবাল হোসেনের চেম্বার খাদিজা ফার্মেসিতে প্রতিনিয়ত রোগীদের লম্বা লাইন।
“অসহায় ও গরীব অনেক মানুষ রয়েছেন যারা অর্থাভবে বিনা চিকিৎসা বিভিন্ন জটিল এবং কঠিন রোগে ভুগছেন,তাই নিজের জায়গা থেকে তাদের জন্য কিছু করা মানবিক দ্বায়িত্বের অংশ,আমি আল্লাহ’র সন্তুষ্টি অর্জনের লক্ষে আমার এই পেশা’কে গরীব অসহায় মানুষের কল্যাণে কাজে লাগানোর চেষ্টা করি।
আমার বাবা বলেছেন চিকিৎসক পেশায় নিযুক্ত হলে আয় করার চিন্তা করতে নেই,কেউ ভিজিট দিলে দেবে না দিলেও নিজ অবস্থান থেকে রোগীর সার্বিক চিকিৎসা নিশ্চিত করা ডাক্তার দের মানবিক দায়িত্ব বলে মনে করি। গরীব অসয়হায়দের জন্য কিছু করা ইবাদত অংশ।আর আমিও বাবার কথা মাথায় রেখে আজীবণ এই এবাদত পালন করতে চাই।