শিরোনাম
রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক

চুয়াডাঙ্গায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্যে পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৭ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৯৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: চুয়াডাঙ্গা শহরের এই বিদ্যালয় প্রাঙ্গণে আজ দুপুরে প্রকােশ্যে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে

চুয়াডাঙ্গা শহরের একটি বিদ্যালয় প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। কী কারণে এই হত্যাকাণ্ড, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

নিহত ওই এসএসসি পরীক্ষার্থীর নাম মাহবুবুর রহমান ওরফে তপু (১৬)। চুয়াডাঙ্গা শহরের আলহেলাল ইসলামি একাডেমি থেকে তার এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। মাহবুবুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের ফার্মপাড়ার আবদুল মজিদের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, আজ শহরের আলহেলাল ইসলামি একাডেমি নামে বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় ও প্রবেশপত্র বিতরণ করা হচ্ছিল। দুপুর সাড়ে ১২টার দিকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয় প্রাঙ্গণে তিন কিশোর ধারালো অস্ত্র নিয়ে প্রবেশ করে মাহবুবুরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। মুমূর্ষু অবস্থায় বিদ্যালয়ের শিক্ষকেরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুরকে মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office