শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৭ নভেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলিতে শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। সেই সঙ্গে কমতে শুরু করেছে অন্য সবজিরও দাম। ফলে স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। আর এক সপ্তাহ পর আরও দাম কমবে বলে জানিয়েছেন খুচরা-পাইকারি বিক্রেতারা।

বুধবার সরেজমিন ঘুরে দেখা যায়, সবচেয়ে বেশি কমেছে শিমের দাম। এক সপ্তাহের ব্যবধানে ১০০ টাকার স্থলে ৪৫ টাকা কেজি দরে শিম বিক্রি হচ্ছে। বাঁধাকপি ৫০ টাকার স্থলে ২৫ টাকায়, বেগুন ৪০ টাকায় পরিবর্তে ৩০ টাকায়, টমেটো ১৮০ টাকার স্থলে ১২০ টাকা, মূলা ৩০ টাকার পরিবর্তে ২০ টাকা, পটল ৬০ টাকার পরিবর্তে ৪০ টাকা। তবে গাজর ও বরবটির দাম অপরিবর্তিত রয়েছে।

সবজি ক্রেতা আরমান হোসেন জানান, কয়েক দিন আগে সবজির দাম আকাশছোঁয়া ছিল। আজ বাজারে এসে দেখি দাম কমেছে তাই একটু বেশি করেই সবজি কিনলাম।

হিলি বাজারের সবজি বিক্রেতা কোরবান আলী জানান, পাইকারি বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়ে যাওয়ায় প্রতিটি সবজির দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। আর কিছুদিন গেলে আরও দাম কমবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office