শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

বিচ্ছেদ হলে প্রাক্তনকে সম্মান করুন: শ্রীলেখা

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০৫ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৪৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

শ্রীলেখা মিত্র। ছবি: সংগৃহীত

গত কয়েক মাসে বেশ কয়েকজন তারকার ডিভোর্স নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছে। বিষয়টি নিয়ে নিজের মতামত প্রকাশ করলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। নিজের অভিজ্ঞতা থেকে তিনি কিছু পরামর্শও দিয়েছেন তিনি।

যদিও বলা হয়ে থাকে, বিনোদন জগতের তারকাদের সংসার হলো কচুপাতার পানির মতো। টলমলে অবস্থায় থাকে। যেকোনো সময় ভেঙে যায়। অবশ্য কিছু ব্যতিক্রম উদাহরণও রয়েছে। তবে তারকাদের সংসার নিয়ে জনমনে নেতিবাচক ধারণাই বেশি।

শ্রীলেখা ফেসবুকে লেখেন, ‘যারা সম্পর্ক ভেঙে আলাদা থাকেন অথবা আলাদা থাকার পরিকল্পনা করছেন, তাদের জন্য আমার একটি উপদেশ রয়েছে। বিশেষত যারা বিনোদন দুনিয়ার তাদের বলি, ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রকাশ্যে আনবেন না। সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসলে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে অসম্মান করবেন না। কারণ, কোনোদিন আপনারা অনেক ভালো সময় কাটিয়েছেন। পুরোনো সম্পর্ককে সম্মান করুন। নিজের অভিজ্ঞতা থেকেই এ কথা বলছি।’

sri lekha3 (1)

শ্রীলেখা মিত্র।

প্রসঙ্গত, গত মাসেই সংগীত তারকা অনুপম রায়ের বিচ্ছেদ হয়েছে। সম্প্রতি ডিভোর্সের গুঞ্জন উঠেছে অভিনেত্রী দেবলীনা দত্ত ও তথাগত মুখার্জির। তারাও আলাদা থাকার কথা স্বীকার করেছেন। এরও আগে বলিউড সুপারস্টার আমির খান ডিভোর্সের ঘোষণা দেন। সেটা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছিল।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office