শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বিএনপি জোটের নেতাদের যা বললেন ভিপি নুর

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৩৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতাদের একহাত নিলেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর।

২০ দলীয় জোটের নেতাদের আন্দোলনের কথা শুনলে হাসি পায় মন্তব্য করে ভিপি নুর বলেন, ‘আপনারা সবাই বলেন আন্দোলন দরকার, রাস্তায় নামা দরকার। এ ধরনের কথাবার্তা শুনলে হাসি পায়। অনেকদিন ধরেই এই আলোচনা শুনছি। শুধু প্ল্যান আর প্ল্যান, কোনো একশন তো দেখি না।’

২০ দলীয় নেতাদের উদ্দেশে ভিপি নুর বলেন, ‘মানুষকে উদ্বুদ্ধ করতে হবে, তাদের বোধ শক্তিকে জাগ্রত করতে হবে। তারা একটা আতঙ্কের মধ্যে আছে। মিছিল করতে হবে রাস্তায়-মহল্লায়-পাড়ায়। মিছিল দেখে মানুষ মিছিলে যুক্ত হবে। দিনক্ষণ ঠিক করে এই সরকারের পতন আপনারা ঘটাতে পারবেন না।’

সিনিয়র রাজনীতিবিদরা শুধু নিজেদের সুবিধার বিষয় নিয়ে ভাবেন- এমন মন্তব্য করে ডাকসুর সাবেক এই ভিপি আরও বলেন, ‘এত জনসম্পৃক্ত ইস্যু রয়েছে। জনগণের দুঃখ-দুর্দশা আছে। কোনো রাজনৈতিক দল জনগণের দুঃখ-দুর্দশা নিয়ে রাস্তায় নামছেন না। আপনারা শুধু আপনাদের সুবিধাজনক বিষয়গুলো নিয়ে কথা বলেন। এই প্রেস ক্লাবে ইনডোর বক্তব্য দিয়ে হবে না।’

এ সময় খালেদা জিয়ার চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দিতে সরকারের প্রতি অনুরোধ জানান নুরুল হক নুর।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office