বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertise with us

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপির মির্জা ফখরুল বললেন, ‘আমাদের দুর্ভাগ্য’

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৯ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে বিএনপির মির্জা ফখরুল বললেন, ‘আমাদের দুর্ভাগ্য’

ছবি: আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য দেন মির্জা ফখরুল। ৯ ডিসেম্বর, ঢাকা।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদ।

গতকাল বুধবার যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা ফখরুল বলেন, ‘কী দুর্ভাগ্য আমাদের। জোর করে ক্ষমতা দখল করে যিনি দেশ চালাচ্ছেন, তিনি বলেছেন, অনেক মানবতা দেখিয়েছি, আর কত। এটা কোনো সভ্য দেশের নেতার কাছে আশা করা যায় না।’
খালেদা জিয়া তাঁর সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম ও লড়াই করেছেন বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। তিনি বলেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য খালেদা জিয়া কারাগারেও গেছেন।

গত এক যুগে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপির মহাসচিব বলেন, সত্য, সুন্দর ও ন্যায় বলতে কিছু নেই। এখানে শুধুমাত্র ভয়াবহ প্রতিহিংসা, অত্যাচার, নির্যাতন ও পেশিশক্তির রাজনীতি চলছে।

চৌধুরী কামাল ইবনে ইউসুফের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি সব সময় জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলেন। জনগণের কল্যাণে কাজ করেছেন। এই ধরনের রাজনীতিক এখন একেবারে নেই বললেই চলে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফের সঙ্গে তাঁর ৬০ বছরের সম্পর্ক। তিনি নিরেট ভদ্রলোক ছিলেন। রাজনীতিতে এ রকম সজ্জন মানুষ পাওয়া এখন খুব কঠিন।

চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি পরিষদের সভাপতি কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির, ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office