শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

পাকিস্তানে তালেবানের হামলা, পুলিশ সদস্য নিহত

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ১২ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৬৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রতীকি ছবি।

পাকিস্তানে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে তালেবান। গতকাল শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের তাঙ্ক জেলায় এই ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তা পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এই ঘটনার দায় স্বীকার করেছে। এক মাস আগে আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যস্থতায় পাকিস্তান সরকারের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করেছিল টিটিপি। এরপর গত শুক্রবার এই যুদ্ধবিরতি ভাঙার ঘোষণা দেয় তারা। ওই দিন তালেবানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, পাকিস্তান সরকার এই যুদ্ধবিরতি মানছে না। এরপরই এমন ঘটনা ঘটল।

কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, টিকা কর্মসূচির মুখপাত্র আইমাল খান জানিয়েছেন, সেখানে পাঁচ দিন ধরে পোলিও টিকা কর্মসূচি শুরু হয়েছে। ৬৫ লাখ শিশুকে টিকা দিতে এই কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচি শুরুর দ্বিতীয় দিনে ওই পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হলো।

পুলিশের কর্মকর্তা সাজ্জাদ আহমেদ বলেন, তাঙ্ক জেলার চাড্ডারাহ এলাকায় পোলিও টিকাদানকর্মীদের পাহাড়ে নিয়ে যাচ্ছিল পুলিশ। এ সময় মোটরসাইকেল থেকে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। মোটরসাইকেলে দুই আরোহী ছিলেন। এতে ঘটনাস্থলেই পুলিশের এক সদস্য প্রাণ হারান। আরেকজন গুরুতর আহত হয়েছেন। তবে টিকাদান কর্মীদের কেউ হতাহত হননি।

এদিকে সিএনএনের খবরে বলা হয়েছে, এক মাস আগে পাকিস্তান সরকারের সঙ্গে টিটিপির যুদ্ধবিরতি চুক্তি হয়। এই চুক্তি হওয়ার পরই দুই পক্ষ আলোচনায় বসেছিল। এই চুক্তির মেয়াদ ছিল গত বৃহস্পতিবার পর্যন্ত। ধারণা করা হচ্ছিল, এই চুক্তির মেয়াদ বাড়বে। কিন্তু তালেবান শক্রবার ঘোষণা দেয়, এই চুক্তির মেয়াদ আর বাড়ছে না। কারণ হিসেবে তারা উল্লেখ করেছে, প্রতিশ্রুতি অনুযায়ী ১০০–এর বেশি বন্দীকে মুক্তি দেয়নি পাকিস্তান সরকার। এ ছাড়া দুই পক্ষের মধ্যে আলোচনা এগিয়ে নিতে মধ্যস্থতাকারী নিয়োগ দেওয়ার কথা ছিল। সেই পদক্ষেপও নেওয়া হয়নি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office