শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

খালেদার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে রাজধানীতে বিএনপির বিক্ষোভ

অনলাইন ডেস্ক:   |   সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সোমবার বিকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কাকরাইল মোড় থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এতে নারায়নগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান সুমন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনি, নারায়নগঞ্জ জেলা মহিলা দলের নেত্রী নুরুন্নাহার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ডা. জাহিদসহ অন্তত ৬ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, খালেদা জিয়া দেশের সবচেয়ে জনপ্রিয় একজন নেত্রী। আজ তাকে বিদেশে চিকিৎসার জন্য সবাই বলছেন। সব রাজনৈতিক দল, সংগঠন, বিশিষ্ট নাগরিক, পেশাজীবী, আইনজীবীসহ সব শ্রেনী পেশার মানুষ তার চিকিৎসার দাবি জানিয়েছেন।

অথচ সরকার দেশনেত্রীকে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। সরকার তার জীবন নিয়ে ছিনিবিনি খেলছে, যার পরিনতি হবে ভয়াবহ। দ্রুত সম্ভব দেশনেত্রীকে বিদেশে পাঠানো না হলে সরকার পতনের আন্দোলন শুরু হবে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office