শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

অরুণিতার মা-বাবার ‘পছন্দ না’ পবনদীপ রাজন, নতুন গুঞ্জন চাউর

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১২৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

অরুণিতা-পবনদীপ। ফাইল ছবি

বেশ কয়েক সপ্তাহ ধরে অরুণিতা কাঞ্জিলাল আর পবনদীপ রাজনের ব্রেকআপের গুঞ্জন চারিদিকে। আর তারমধ্যেই সামনে এল পবনদীপের নতুন মিউজিক ভিডিও ‘ফুরসত’র লঞ্চে থাকছেন না অরুণিতা। যদিও এতে তিনি পবনের সাথে গান গেয়েছেন।

এর আগে, মিউজিক ভিডিওতে কাজের বিষয়ে আপত্তির পর এবার গানের প্রকাশের ইভেন্টে থেকেও বাদ পড়লেন অরুণিতা। শোনা যাচ্ছে, মা-বাবার কারণেই নাকি শেষ মুহূর্তে ভিডিওতে অভিনয় থেকে সরে দাঁড়ান পশ্চিমবাংলার এই মেয়ে।

সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র ১২তম সিজনে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করা পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার শেষ নেই। এর মধ্যে এমন ঘটনায় নতুন গুঞ্জন চাউর হয়েছে।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, রাজ সুরানি পরিচালিত এই রোম্যান্টিক গানে আগেই অভিনয় করা থেকে সরে যান অরুণিতা। এমনকী, রাজ সুরানি একাধিকবার অনুরোধ করলেও তিনি রাজি হননি। জানিয়েছিলেন, ‘বাড়ির কিছু সমস্যা আছে’। শেষ মুহূর্তে অরুণিতার জায়গায় নেওয়া হয় দক্ষিণী অভিনেত্রী চিত্রা শুক্লাকে।

আগামীকাল বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর প্রকাশ হওয়ার কথা আছে মিউজিক ভিডিওটি। তবে জানা যাচ্ছে, সেই অনুষ্ঠানে আমন্ত্রণও জানানো হয়নি অরুণিতাকে। কারণ অরুণিতা থাকলেই পবনদীপের সাথে সব লাইমলাইট সে কেড়ে নেবে। যা চায় না গানের ডিরেক্টর।

যদিও অরুণিতার দাবি তিনি অভিনয় করতে স্বতঃস্ফূর্ত নন বলেই সরে গিয়েছেন। তবে গায়িকার কাছের সূত্রের মতে, সব ঠিক নেই এই জুটির মধ্যে। সূত্র : হিন্দুস্তান টাইমস।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office