শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম
উই আর নট বাঙ্গালি, উই আর বাংলাদেশী- কুলাউড়ায় এমপি শওকতুল ইসলাম দেশের আকাশে চাঁদ দেখা গেছে, ঈদ ২৮ মে শ্রীমঙ্গলকে যানজট ও মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মহাখালী টার্মিনালে বাড়ি ফেরা মানুষের চাপ এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যার বিচার শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে কনকর্ড ডায়াগনস্টিকস ও ইডব্লিউ ভিলা মেডিকার সমঝোতা স্মারক স্বাক্ষর সবুজ অর্থনীতির পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী প্রাইম ব্যাংকের নতুন সিইও ফয়সাল রহমান শ্রীমঙ্গলে একদিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু আধুনিক কারিকুলাম ছাড়া টেক্সটাইল শিক্ষায় কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়: বাণিজ্যমন্ত্রী
Advertise with us

আখাউড়ায় ৭ কিলোমিটার হেঁটে ও দৌড়ে, ৭ বীরশ্রেষ্ঠকে স্মরণ

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ১২৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

৭ কিলোমিটার হেঁটে ও দৌড়ে সাত বীরশ্রেষ্ঠকে স্মরণ ও তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান দুটি সংগঠনের সদস্যরা। আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামালের সমাধি প্রাঙ্গণেছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে দুই সংগঠনের উদ্যোগে সাত বীরশ্রেষ্ঠকে স্মরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আখাউড়ার শরীরচর্চা বিষয়ে ‘চিরসবুজ সংঘ’ ও ‘রানার্স’ নামে দুটি সংগঠনের ১১৯ সদস্য ৭ কিলোমিটার হেঁটে ও দৌড়ে সাত বীরশ্রেষ্ঠকে স্মরণ করেন। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপজেলার প্রধান সড়ক হয়ে দরুইনে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামালের সমাধিতে যান। সেখানে তাঁরা জাতীয় সংগীত গান। পরে সাত বীরশ্রেষ্ঠের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান। মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে মোস্তফা কামালের সমাধির পরিচ্ছন্নতাকর্মী ফুলবানুকে সম্মাননা স্মারক দেন তাঁরা।

এ কর্মসূচির উদ্যোক্তাদের অন্যতম মারিয়াম তাবাসসুম বলেন, ‘তরুণ প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে শাণিত করতে আমাদের এ আয়োজন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, আখাউড়া থানার কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জমসেদ শাহ্, আখাউড়া প্রেসক্লাবের সভাপতি মো. মানিক মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক, বীর মুক্তিযোদ্ধা মো. বাহার মিয়া প্রমুখ।

Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
Advertise with us

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office