শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

ভোটের অধিকার প্রতিষ্ঠা না হলে সংলাপ অর্থহীন: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২৪০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে মানিকগঞ্জ জেলা বিএনপির সমাবেশে বক্তব্য দিচ্ছেন মির্জা ফখরুল

‘২০১৪ সালে একটা নির্বাচন হয়েছে, যেখানে কোনো ভোটই হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জন সাংসদ জয়ী হয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে আগের রাতেই ভোট ডাকাতি করে নিয়ে গেছে। তখনো একটি আলোচনা (সংলাপ) করেছিল। এখন আবার সেই আলোচনা শুরু করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ভোটের অধিকার প্রতিষ্ঠা না হলে এই সংলাপ অর্থহীন। এই সংলাপে সংকটের সমাধান হবে না।’

আজ মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জ শহরে সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ও মুক্তির দাবিতে জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন নিয়ে সমস্যা নয়; বরং নির্বাচনের সময় সরকারে কে থাকবে, সেটা নিয়েই সমস্যা। নির্বাচনের সময় যদি আওয়ামী লীগ সরকার থাকে, তাহলে জনগণ ভোট দিতে পারবে না। দেশের রাষ্ট্রপতিকে সবাই সম্মান করে। কিন্তু সেই রাষ্ট্রপতি যদি জনগণের সঙ্গে প্রতারণার সুযোগ করে দেন, তাহলে সেটা দেশের মানুষ মেনে নিতে পারে না। এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে।

খালেদা জিয়াকে যদি সুচিকিৎসার সুযোগ না দেওয়া হয় এবং তাঁর কোনো কিছু ঘটে গেলে, এর দায়িত্ব সরকারকে নিতে হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। তিনি ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে দলীয় নেতা-কর্মীসহ জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সমাবেশে জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এ জিন্না কবিরের সঞ্চালনায় এ সভায় বিএনপির ঢাকা মহানগরের (দক্ষিণ) আহ্বায়ক আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম, মানিকগঞ্জ-২ আসনের সাবেক সাংসদ মঈনুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office