শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

‘অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে সংলাপ ফলপ্রসূ হবে না’

অনলাইন ডেস্ক:   |   রবিবার, ০২ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৫০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদ আয়োজিত মানববন্ধন। ছবি: সংগৃহীত।

অনিবন্ধিত রাজনৈতিক দলসমূহকে বাইরে রেখে প্রেসিডেন্টের চলমান সংলাপ সফল হবে না। অনতিবিলম্বে অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রেসিডেন্ট আহুত সংলাপে ডাকুন। প্রেসিডেন্টের আহ্বানে চলমান সংলাপে অনিবন্ধিত রাজনৈতিক দলসমূহকে আহ্বানে আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-বিএলডিপি ও অনিবন্ধিত রাজনৈতিক দল সমন্বয় পরিষদ এর চেয়ারম্যান সাবেক মন্ত্রী এম নাজিমউদ্দীন আল-আজাদ এসব কথা বলেন। তিনি বলেন , প্রধানমন্ত্রী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের নিবন্ধিত অনিবন্ধিত প্রায় সকল দলের সাথেই সম্মান ও সৌজন্যতার সাথে সংলাপ করে দেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছিলেন। কিন্ত পরিতাপের বিষয় হলো যে, সার্বজনীনভাবে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সেই সংলাপকে কাজে লাগানো যায়নি। তবুও আমরা আশাবাদি এজন্য যে, শহীদের রক্তমাখা বাংলাদেশে গণতন্ত্র হেরে যেতে পারে না; হেরে যাবেও না।

মানববন্ধনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি ও জাতীয় সংহতি মঞ্চের প্রধান সমন্বয়কারী মাওলানা একে এম আশরাফুল হক বলেন, গোটা বিশ্বে মুক্ত বাণিজ্য, মুক্ত অর্থনীতি ও মুক্ত সংস্কৃতি অপ্রতিরোধ্য গতিতে চলছে। সুতরাং নিবন্ধন প্রক্রিয়ায় রাজনীতিকে আবদ্ধ করা যুক্তিসঙ্গত হতে পারে না। তাই তিনি রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া বাতিল দাবি করেন এবং সকল দলের সাথে সংলাপ ও সকলের মতামত নিয়ে ইসি পুর্নগঠন ও নির্বাচনী আইনের গ্রহণযোগ্য সংস্কৃকারের দাবি জানান এসময় তিনি। নিবন্ধিত রাজনৈতিক দলের পাশাপাশি অনিবন্ধিত দলগুলোর সঙ্গেও রাষ্ট্রপতির আহ্বানে চলমান সংলাপ প্রয়োজন। এসময় তিনিঅনিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে সংলাপ ফলপ্রসূ হবে না বলেও মন্তব্য করেন।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংহতি মঞ্চের সদস্য সচিব অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, বাংলাদেশ গণসংস্কৃতি দল-বাগসদ সভাপতি সরদার শাম্স আল-মামুন (চাষী মামুন), বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান ডা.মাসুদ হোসেন দেশপ্রেসিক রিপাবলিক পার্টির চেয়ারম্যান আহসান উল্লাহ শামীম,বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান ফজলুর রহমান আমিনী, গণআজাদী লীগের মহাসচিব আতাউল্লহ খান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির অর্থ সচিব মাওলানা মুমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন হিরা, দেলোয়ার হোসেন, আবুল কাসেম মজুমদার ও তালুকদার মকবুল হোসেন প্রমুখ।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office