শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

ভোট কারচুপির দায়ে ছাত্রলীগের ১০ নেতা-কর্মীর কারাদণ্ড

অনলাইন ডেস্ক:   |   বুধবার, ০৫ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৩১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গালা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট কারচুপির দায়ে ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা এ সাজা দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ছাত্রলীগের দুই নেতা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর রাহী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান খান। সাজাপ্রাপ্ত অন্য আটজন ছাত্রলীগের কর্মী।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গালা ইউনিয়নের কামারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ছাত্রলীগের নেতা-কর্মীরা ভোট কারচুপি এবং ভয় দেখিয়ে ভোটারদের জোর করে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করেন। বিষয়টি নিয়ে অন্য চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সঙ্গে তাঁদের হাতাহাতির ঘটনা ঘটে। এ নিয়ে কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর ১২টা থেকে ভোট গ্রহণ স্থগিত থাকে। খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-৪-এর একটি দল কেন্দ্রের ভেতর থেকে ছাত্রলীগের ওই ১০ নেতা-কর্মীকে আটক করে। পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা একটার দিকে ভোট গ্রহণ পুনরায় শুরু হয়।

ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শামীম মিয়া বলেন, কেন্দ্রে বহিরাগত কয়েকজন যুবক ঢুকে পড়লে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। এতে ভোট গ্রহণ এক ঘণ্টা স্থগিত ছিল। তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম বলেন, কারাদণ্ডপ্রাপ্ত যুবকদের কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office