শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

কাতারের ভ্রমণ নীতির ‘ব্যতিক্রমী লাল তালিকা’য় বাংলাদেশের নাম

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ২১৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

কাতার

কাতারের জনস্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশসহ নয়টি দেশকে কোভিড-১৯ ব্যতিক্রমী লাল তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

এর ফলে দেশটিতে আসা-যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশী যাত্রীদের অধিকতর কড়াকড়ির মুখোমুখি হতে হবে ।

কাতারে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ডঃ মুহাম্মদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন যে দেশটির মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ তাদের ওয়েবসাইটে ‘কোভিড-১৯-এক্সসেপশনাল রেড লিস্ট কান্ট্রিজ’ তালিকায় বাংলাদেশের নাম রেখেছে।

ঢাকায় সিভিল এভিয়েশনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, এ তালিকার কারণে বাংলাদেশ থেকে আসাযাওয়া নিয়ে উদ্বিগ্ন হবার কিছু নেই। এটি করা হয় কোভিড সংক্রান্ত প্রটোকল ঠিক মতো অনুসরণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য।

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা যাচ্ছে,এ তালিকায় বাংলাদেশেসহ মোট নয়টি দেশের নাম আছে। বাকী দেশগুলো হচ্ছে মিসর, ভারত, নেপাল, পাকিস্তান, বোতসোয়ানা, লেসুথু, নামিবিয়া ও জিম্বাবুয়ে।

মূলত এসব দেশের যাত্রীদের ক্ষেত্রে নতুন ভ্রমণ-বিধি কার্যকর করবে কাতার, যা শনিবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

বিশ্বের নানা দেশের অবস্থা পর্যালোচনা করে সেসব দেশে কোভিড-১৯ ঝুঁকি কতটা তার ভিত্তিতে লাল ও সবুজ নামে দুটি তালিকা ছিলো কাতারের।

এখন তার বাইরে একটি ‘ব্যতিক্রমী লাল তালিকা’ করলো দেশটি।

ব্যতিক্রমী লাল তালিকার দেশগুলোর যাত্রীদের যা করতে হবে
বাংলাদেশসহ ব্যতিক্রমী লাল তালিকার দেশগুলো থেকে কাতারের বাসিন্দাদের ফেরার পর দু’দিন কোয়ারেন্টিন করতে হবে – টিকার পূর্ণ ডোজ নেয়া থাকলেও।

আবার কাতারে নামার আগে ৭২ ঘণ্টার মধ্যে এবং পৌঁছানোর পর ৩৬ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করাতে হবে।

আর টিকা না-নেয়া যাত্রীরা কাতারে পৌঁছানোর পর সাত দিন হোম কোয়ারেন্টিন করতে হবে। দেশটিতে পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের পাশাপাশি কোয়ারেন্টিনের ষষ্ঠ দিনেও টেস্ট করাতে হবে।

সেই টেস্টে নেগেটিভ এলেই কেবল সপ্তম দিনে কোয়ারেন্টিন থেকে মুক্ত হবেন ওই যাত্রী।

আর টিকা না নেয়া কোন যাত্রীই দেশটিতে প্রবেশের অনুমতি পাবে না বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

কাতারের লাল তালিকায় এখন যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ ৫৭টি দেশ আছে।

এসব দেশ থেকে কাতারে ফেরা যাত্রীরা টিকা না-নেয়া থাকলে বা কোয়ারেন্টিন না করলে কাতারে পৌঁছানোর ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্ট করাতে হবে।

আর দেশটির নাগরিক নন এমন যাত্রীদের কাতারে পৌঁছে পিসিআর রিপোর্ট না পাওয়া পর্যন্ত দু’দিনের হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে।

তবে কাতারের নাগরিকদের টিকার পূর্ণ ডোজ নেয়া থাকলে লাল তালিকাভুক্ত দেশ থেকে এলেও কোয়ারেন্টিন করতে হবে না।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office