শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

ফ্রান্সে ১ দিনে করোনায় শনাক্ত তিন লাখ ছাড়াল

অনলাইন ডেস্ক:   |   বৃহস্পতিবার, ০৬ জানুয়ারি ২০২২   |   প্রিন্ট   |   ১৪৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফ্রান্সে বিভিন্ন ভ্রাম্যমাণ কেন্দ্রে করোনা পরীক্ষা চলছে ছবি: রয়টার্স

ফ্রান্সে শেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তে রেকর্ড হয়েছে। দেশটিতে গতকাল বুধবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। এই প্রথম ফ্রান্সে এক দিনে শনাক্ত তিন লাখ ছাড়াল। সর্বশেষ গত মঙ্গলবার এক দিনে ২ লাখ ৭১ হাজার ৬৮৬ জন শনাক্তের রেকর্ড হয়। খবর এএফপির

সরকারি হিসাবের বরাতে এসব তথ্য দিয়ে এএফপি জানিয়েছে, একই সময়ে ২ হাজার ৪৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৩৯৬ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

ফ্রান্সের সরকারি স্বাস্থ্য কর্তৃপক্ষ শনাক্তের এ হিসাব দেওয়ার কয়েক ঘণ্টা আগে স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরার পার্লামেন্টকে ৩ লাখ ৩৫ হাজার জনের করোনা শনাক্ত হওয়ার কথা বলেন।

করোনা পরিস্থিতি সামাল দিতে ফ্রান্সে নতুন করে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি সরকারের পক্ষে ঘোষণা দেওয়া হয়েছে, এখন থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা সপ্তাহে কমপক্ষে তিন দিন বাসায় থেকে কাজ করবেন। এ ছাড়া বড় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সরকারি নির্দেশনায় বলা হয়েছে, কেউ গণপরিবহনে খাবার খেতে বা পানীয় পান করতে পারবেন না। এ ছাড়া ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
ফ্রান্সে এখনো ৫০ লাখের মতো মানুষ কোভিড টিকা নেয়নি। এর মধ্যে ২০ শতাংশ আক্রান্ত হওয়ার উচ্চঝুঁকিতে রয়েছে বলে মনে করা হচ্ছে। এখন পর্যন্ত ফ্রান্সে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ২৪ হাজার ৫৬৩ জনের প্রাণহানি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office